দক্ষিণ কোরিয়ায় ‘থাড’ মোতায়েনের কাজ শুরু করেছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i34084-দক্ষিণ_কোরিয়ায়_থাড’_মোতায়েনের_কাজ_শুরু_করেছে_আমেরিকা
আমেরিকা বলেছে, দক্ষিণ কোরিয়ায় 'থাড' ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কাজ শুরু করা হয়েছে। জাপানের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার প্রস্তুতি হিসেবে সোমবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে বলে উত্তর কোরিয়া দাবি করার পর আজ (মঙ্গলবার) এ ঘোষণা দিল আমেরিকা।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ০৭, ২০১৭ ০৬:২৬ Asia/Dhaka
  • দক্ষিণ কোরিয়ায় ‘থাড’ মোতায়েনের কাজ শুরু করেছে আমেরিকা

আমেরিকা বলেছে, দক্ষিণ কোরিয়ায় 'থাড' ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কাজ শুরু করা হয়েছে। জাপানের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার প্রস্তুতি হিসেবে সোমবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে বলে উত্তর কোরিয়া দাবি করার পর আজ (মঙ্গলবার) এ ঘোষণা দিল আমেরিকা।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মার্কিন কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, গতকালের একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাসহ উত্তর কোরিয়ার অব্যাহত উসকানিমূলক তৎপরতার মুখে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে মিত্র দেশ দক্ষিণ কোরিয়ায় 'থাড' মোতায়েনের বিষয়ে সিউলের সিদ্ধান্তকে 'সুবিবেচিত' বলে অভিহিত করা হয়।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরই ওয়াশিংটন ঘোষণা করেছিল যে, দক্ষিণ কোরিয়ায় 'থাড' মোতায়েনের ব্যবস্থা দ্রুততর করা হবে।

দক্ষিণ কোরিয়ার ভূমিতে থাড মোতায়েনে আঞ্চলিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে এর আগে রাশিয়া এবং চীন বলেছে, এর বিরুদ্ধে সম্মিলিত অবস্থান জোরদার করবে মস্কো ও বেইজিং।#

পার্সটুডে/মূসা রেজা/৭