ট্রাম্পের সিদ্ধান্ত মানবাধিকারের লঙ্ঘন: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/world-i34186-ট্রাম্পের_সিদ্ধান্ত_মানবাধিকারের_লঙ্ঘন_জাতিসংঘ
আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের বের করে দেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেয়া সিদ্ধান্তকে মানবাধিকারের লঙ্ঘন বলে অভিহিত করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ রা’দ আল-হোসেইন আজ (বুধবার) এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৮, ২০১৭ ২২:০৪ Asia/Dhaka
  • জেইদ রা’দ আল-হোসেইন
    জেইদ রা’দ আল-হোসেইন

আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের বের করে দেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেয়া সিদ্ধান্তকে মানবাধিকারের লঙ্ঘন বলে অভিহিত করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ রা’দ আল-হোসেইন আজ (বুধবার) এ কথা বলেছেন।

জাতিসংঘ মানবাধিকার পরিষদে দেয়া ৩৭ মিনিটের ভাষণে এ কথা বলেন রা’দ আল-হোসেইন। ছয় মুসলিম দেশের নাগরিকদের বিরুদ্ধে ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

একই সঙ্গে আমেরিকায় মুসলমান-বিরোধী বৈষম্য এবং সহিংসতা বেড়ে যাওয়ারও কঠোর সমালোচনা করেন তিনি। দেশটিতে এ রকম সমস্যা মোকাবেলায় আরো ভালো নেতৃত্ব প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া, সাংবাদিক ও বিচারকদের প্রতি ট্রাম্প প্রশাসনের হুমকি দেয়ার মনোভাবেও হতাশা ব্যক্ত করেন জাতিসংঘের এ কর্মকর্তা।।#

পার্সটুডে/মূসা রেজা/৮