পূর্ব চীন সাগরে যৌথ মহড়ায় নেমেছে আমেরিকা এবং জাপান
আমেরিকা এবং জাপানের মেরিন বাহিনী পূর্ব চীন সাগরে যৌথ মহড়া শুরু করেছে। এ অঞ্চলে যখন উত্তেজনা তুঙ্গে তখন এ যৌথ মহড়া শুরু হলো।
জাপানের সানকেই শিম্বুন সংবাদপত্র এবং কিয়োদো সংবাদ সংস্থা আজ(শুক্রবার) এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, চলতি সপ্তাহের গোঁড়ার দিকে উভয় পক্ষ এ মহড়া শুরু করেছে। মহড়ায় জাপানি ডেস্ট্রয়ারগুলো এবং মার্কিন নৌবাহিনীর বিমানবাহী নৌবহর নিয়ে গঠিত স্টাইক গ্রুপ অংশ নিয়েছে।
সানকেই আরো জানিয়েছে, উত্তর কোরিয়া মাঝে মাঝেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে তখন তার প্রতি হুঁশিয়ারি বার্তা দেয়াই এ মহড়ার প্রধান উদ্দেশ্য।
অবশ্য, স্থানীয় সংবাদ মাধ্যম আরো জানিয়েছে, পূর্ব চীন সাগরের দ্বীপপুঞ্জ নিয়ে জাপান এবং চীনের মধ্যে দীর্ঘদিন ধরে ভৌগলিক বিরোধ চলছে। এ অবস্থায় পূর্ব চীন সাগরে জাপান এবং আমেরিকার সামরিক উপস্থিতি প্রদর্শন করাও এ মহড়ার উদ্দেশ্য।
বহির্শক্তি হওয়া সত্ত্বেও চীনের সঙ্গে যে কোনো বিরোধে জাপানের পক্ষ নিচ্ছে আমেরিকা। এদিকে, চীন এবং জাপানের বিরুদ্ধে টোকিওর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি আমেরিকা বাজায় রাখবে বলে গত মাসেই আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।#
পার্সটুডে/মূসা রেজা/১০