তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে ঢুকতে দিল না নেদারল্যান্ড: ‘নাৎসি মনোভাব’ বললেন এর্দোগান
-
মেভলুত চাভুসওগ্লু
নেদারল্যান্ড তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীবাহী বিমানকে দেশটিতে ঢুকতে দেয় নি। আগামী মাসে তুরস্কে অনুষ্ঠেয় গণভোটের জন্য দেশটিতে বসবাসরত তুর্কি নাগরিকদের কাছ থেকে সমর্থন আদায়ে তার এ সফর করার কথা ছিল। কিন্তু এতে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখা দিতে পারে বলে ধারণা করছে নেদারল্যান্ড।
নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট্টি আজ(শনিবার) বলেন, তুর্কি নাগরিকদের ব্যাপক শোভাযাত্রার আহ্বান জানিয়েছে তুরস্ক আর এতে আলোচনা ভণ্ডুল হয়ে গেছে। এ আলোচনার আওতায় তুরস্কের পররাষ্ট্র মেভলুত চাভুসওগ্লুকে নেদারল্যান্ডে ঢুকতে দেয়ার কথা ছিল বলে জানান তিনি।
এদিকে চাভুসওগ্লুর সফরে বাধা নিষেধ আরোপ করা হলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে আঙ্কারা যে হুমকি দিয়েছিল তা উপেক্ষা করেছে নেদারল্যান্ড।
তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান নেদারল্যান্ডের এ বাধা নিষেধের কঠোর সমালোচনা করেছেন। তিনি একে নাৎসিবাদী মনোভাব হিসেবে উল্লেখ করে বলেন, তুরস্ক এর প্রতিশোধ নেবে।
এর আগে চাভুসওগ্লু মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে বলেছিলেন, তিনি আজ রটেরডাম যাচ্ছেন এবং নেদারল্যান্ড যদি তার ফ্লাইটের পারমিট বাতিল করে তা হলে দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী এ হুমকির সমালোচনা করে বলেছেন, এ জাতীয় পদক্ষেপ যুক্তিসঙ্গত সমাধানকে অসম্ভব করে তুলবে।#
পার্সটুডে/মূসা রেজা/১১