নিউ ইয়র্কের অ্যাটর্নিকে বরখাস্ত করলেন ডোনাল্ড ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i34358-নিউ_ইয়র্কের_অ্যাটর্নিকে_বরখাস্ত_করলেন_ডোনাল্ড_ট্রাম্প
আমেরিকার নিউ ইয়র্ক শহরের অ্যাটর্নি প্রিত ভারারাকে বরখাস্ত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্সের কথা মতো তিনি পদত্যাগ করতে না চাইলে তাকে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়। এর আগে, জেফ সেশন্স বলেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে যেসব অ্যাটর্নি নিয়োগ দেয়া হয়েছিল তাদের সবাইকে পদত্যাগ করতে হবে।  
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ১২, ২০১৭ ০৭:২১ Asia/Dhaka
  • প্রিত ভারারা
    প্রিত ভারারা

আমেরিকার নিউ ইয়র্ক শহরের অ্যাটর্নি প্রিত ভারারাকে বরখাস্ত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্সের কথা মতো তিনি পদত্যাগ করতে না চাইলে তাকে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়। এর আগে, জেফ সেশন্স বলেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে যেসব অ্যাটর্নি নিয়োগ দেয়া হয়েছিল তাদের সবাইকে পদত্যাগ করতে হবে।  

ম্যানহাটানের ফেডারেল প্রসিকিউটর প্রিত ভারারা দুর্নীতি-বিরোধী অভিযানের জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। গতকাল (শনিবার) ভারারা জানান, তাকে বরখাস্ত করা হয়েছে। তিনি এক টুইটার বার্তায় বলেন, “আমি পদত্যাগ করি নি, কিছুক্ষণ আগে আমাকে ট্রাম্প প্রশাসন বরখাস্ত করেছে।”

যদিও নির্বাচনের পর মার্কিন প্রেসিডেন্ট তার নতুন প্রশাসনের জন্য দেশের সব সরকারি কৌঁসুলিকে পরিবর্তন করে থাকেন তবে ভারারাকে বরখাস্ত করার বিষয়টি অনেকটা আকস্মিক। কারণ গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনি সে সময়কার প্রার্থী ট্রাম্পের সঙ্গে দেখা করলে ট্রাম্প তাকে নিউ ইয়র্কের অ্যাটর্নি হিসেবে পদে বহাল থাকার প্রস্তাব দেন এবং ভারারা তা গ্রহণ করেন।

এদিকে, ভারারাকে বরখাস্তের ঘটনায় স্থানীয় গণমাধ্যম কয়েক রকমের খবর দিয়েছে। কেউ বলছে, অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স ভারারাকে নিজ পদে থাকার আহ্বান জানিয়েছেন। কোনো কোনো পত্রিকা বলছে, ভারারা পদত্যাগ করতে অস্বীকার করতে পারেন এবং তিনি বরখাস্তের আদেশের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করতে পারেন।   

অন্যদিকে, কয়েকদিন আগে আমেরিকার কয়েকটি এনজিও ভারারার কাছে একটি চিবঠি পাঠিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক যোগসূত্রের বিষয়ে তদন্তের আহ্ববান জানিয়েছে।এনজিওগুলো চিঠিতে বলেছে, ট্রাম্প তার ব্যবসায়িক স্বার্থে বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে অর্থ কিংবা অন্য কোনো সুবিধা নিয়েছেন কিনা তা তদন্ত করতে হবে। এ চিঠির পরই ভারারাকে বরখাস্ত করা হলো।#     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২