আফগানিস্তানের অর্থনৈতিক পুনর্গঠনে অংশ নিতে রাশিয়ার প্রতি আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i34418-আফগানিস্তানের_অর্থনৈতিক_পুনর্গঠনে_অংশ_নিতে_রাশিয়ার_প্রতি_আহ্বান
আফগানিস্তানের অর্থনৈতিক পুনর্গঠনে অংশ নেয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে কাবুল। রাশিয়ার আফগান দূতাবাসের বাণিজ্য অ্যাটাশে আজ(সোমবার) এ কথা জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৩, ২০১৭ ০৯:৪৩ Asia/Dhaka
  • আফগানিস্তানের অর্থনৈতিক পুনর্গঠনে অংশ নিতে রাশিয়ার প্রতি আহ্বান

আফগানিস্তানের অর্থনৈতিক পুনর্গঠনে অংশ নেয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে কাবুল। রাশিয়ার আফগান দূতাবাসের বাণিজ্য অ্যাটাশে আজ(সোমবার) এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, আফগানিস্তানে অনেক স্থাপনাই সাবেক সোভিয়েত বিশেষজ্ঞরা নির্মাণ করেছিলেন। রাশিয়ার পক্ষে এ গুলো পুনর্গঠন করা সম্ভব বলেও জানান তিনি। দেশটিতে এ রকম ১২৪টি স্থাপনা আছে বলেও জানান তিনি।

এ সবের মধ্যে আফগানিস্তানের সালাং সুড়ঙ্গ, কাবুল বেকারি, পলিটেকনিক্যাল বিশ্ববিদ্যালয়, জাংগালাক গাড়ি মেরামত কারখানা এবং পোলে খোমেরির বিদ্যুৎ কেন্দ্র অন্যতম। তিনি বলেন, আফগানিস্তানের জাতীয় অর্থনীতি জন্য এ সব স্থাপনার গুরুত্ব রয়েছে।

আফগানিস্তানের অর্থনৈতিক পুনর্গঠন নিয়ে এরই মধ্যে আফগান রাষ্ট্রদূতের সঙ্গে রুশ জ্বালানি উপমন্ত্রী ইউরি সেনতিইউরিনের মধ্যে আলোচনাও হয়েছে।

এ ছাড়া, আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি তার দেশে রাশিয়ার জোরদার অর্থনৈতিক উপস্থিতির ওপর গুরুত্বারোপ করেছেন বলেও জানান তিনি। এ লক্ষ্যে বিশেষ একটি অর্থনৈতিক পরিষদও গঠন করেছে আফগানিস্তান।#

পার্সটুডে/মূসা রেজা/১৩