মিয়ানমার থেকে সব রোহিঙ্গাকে বের করে দিতে চাইছে সরকার: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/world-i34452-মিয়ানমার_থেকে_সব_রোহিঙ্গাকে_বের_করে_দিতে_চাইছে_সরকার_জাতিসংঘ
জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, দেশটির সরকার নিজ ভূখণ্ড থেকে সব রোহিঙ্গা মূসলমানকে হয়ত বের করে দিতে চাইছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৪, ২০১৭ ০৬:২৫ Asia/Dhaka
  • মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি (মাঝে)
    মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি (মাঝে)

জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, দেশটির সরকার নিজ ভূখণ্ড থেকে সব রোহিঙ্গা মূসলমানকে হয়ত বের করে দিতে চাইছে।

জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের বৈঠকে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। লি বলেন, মিয়ানমার থেকে সব রোহিঙ্গাকে বের করে দেয়ার লক্ষ্যেই হয়ত তাদের  বিরুদ্ধে সংঘবদ্ধ নির্যাতন এবং ভয়াবহ সহিংসতা চলছে।

লি দু দফা মিয়ানমার সফর করেছেন। তিনি বলেন, ঘরে ঘরে তল্লাসির নামে দেশটিতে রোহিঙ্গাদের জীবন বিষিয়ে তোলা হয়েছে। এছাড়া, গোলযোগপূর্ণ রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ঘরবাড়ি ভাঙার তৎপরতাও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১৪