সৌদি রাজার ছেলেকে হোয়াইট হাউজে স্বাগত জানাবেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i34458-সৌদি_রাজার_ছেলেকে_হোয়াইট_হাউজে_স্বাগত_জানাবেন_ট্রাম্প
আমেরিকা সফরের লক্ষ্যে সৌদি আরব ত্যাগ করেছেন দেশটির উপযুবরাজ এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান। হোয়াইট হাউজে তাকে স্বাগত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের পর এই প্রথম আমেরিকা সফর করছেন সৌদি আরবের শীর্ষস্থানীয় কোনো কর্মকর্তা।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ১৪, ২০১৭ ০৮:২৪ Asia/Dhaka
  • সৌদি রাজার ছেলেকে হোয়াইট হাউজে স্বাগত জানাবেন ট্রাম্প

আমেরিকা সফরের লক্ষ্যে সৌদি আরব ত্যাগ করেছেন দেশটির উপযুবরাজ এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান। হোয়াইট হাউজে তাকে স্বাগত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের পর এই প্রথম আমেরিকা সফর করছেন সৌদি আরবের শীর্ষস্থানীয় কোনো কর্মকর্তা।

সৌদি প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, সোমবার আমেরিকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন প্রিন্স সালমান। তিনি বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে আমেরিকা সফরের কর্মসূচি শুরু করবেন। সৌদি আরবে বিনিয়োগ,  দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থ ও আঞ্চলিক বিষয় নিয়ে তিনি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য পড়ে যাওয়াকে কেন্দ্র করে সৌদি অর্থনৈতিক সংস্কার পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছেন প্রিন্স সালমান।

ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরানের ও ছয় জাতিগোষ্ঠীর পরমাণু চুক্তির বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনী প্রচারণার সময় এ চুক্তির বিরুদ্ধে চড়া সুরে কথা বলেছেন ট্রাম্প। অবশ্য, ক্ষমতা গ্রহণের পর কঠোর বাস্তবতার প্রেক্ষাপটে ট্রাম্পের সুর আগের চেয়ে নরম হয়েছে। অন্যদিকে, এ চুক্তিকে কেন্দ্র করে মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক খানিকটা শীতল হয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/১৪