মসুলের রেল স্টেশন এবং বাস টার্মিনাল মুক্ত করল ইরাকি বাহিনী
ইরাকি বাহিনী উত্তরাঞ্চলীয় নগরী মসুলের রেল স্টেশন এবং বাস টার্মিনাল মুক্ত করেছে। নগরীর পশ্চিমাঞ্চলে এ বাহিনীর অগ্রাভিযান অব্যাহত রয়েছে এবং বড় মসজিদ অবরোধ করেছে।
ইরাকি ফেডারেল পুলিশ বাহিনীর কমান্ডার লে. জেনারেল রায়েদ শাকের জাওদাত আজ আরো বলেন, মসুলের পুরানো শহরের দক্ষিণপশ্চিমাঞ্চলে রেল স্টেশন এবং বাস টার্মিনাল অবস্থিত।
রেল স্টেশন মুক্ত করার গুরুত্ব তুলে ধরে ইরাকি রিপাবলিক রেলওয়ে কোম্পানি বা আইআরআরের মহাপরিচালক জাবের সালোম বলেন, এটি উত্তর দক্ষিণের মধ্যে প্রধান করিডর এবং তুরস্ক ও সিরিয়ার মালামাল এ পথেই বাগদাদ এবং বসরা নগরীতে পাঠান হয়। গুরুত্বের কারণেই দায়েশ এ রেল স্টেশন দখল করার আগে অনেকবার এটি হামলার শিকার হয়েছে।
পৃথক আরেক খবরে বলা হয়েছে, ইরাকি বাহিনী আন-নুরীতে অবস্থিত মসুলের বড় মসজিদের কাছে পৌঁছে গেছে। দায়েশ নেতা আবু বকর আল বাগদাদি ২০১৪ সালের জুনে এ মসজিদ থেকেই কথিত খেলাফতের ঘোষণা দিয়েছিলেন।#
পার্সটুডে/মূসা রেজা/১৪