যৌথ মহড়ায় অংশ নিচ্ছে লাদেন হত্যায় জড়িত ‘সিল’ কমান্ডোরা
https://parstoday.ir/bn/news/world-i34504-যৌথ_মহড়ায়_অংশ_নিচ্ছে_লাদেন_হত্যায়_জড়িত_সিল’_কমান্ডোরা
দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার চলমান যৌথ নৌ মহড়ায় অংশ নেবে ওসামা বিন লাদেন হত্যায় জড়িত মার্কিন কমান্ডো দল ‘সিল’ ৬। অবশ্য এ বাহিনী কখন দক্ষিণ কোরিয়ায় পৌঁছাবে তা গোপন রাখা হয়েছে বলে জানিয়েছে সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ১৪, ২০১৭ ২১:৩৩ Asia/Dhaka
  • সিল সদস্য
    সিল সদস্য

দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার চলমান যৌথ নৌ মহড়ায় অংশ নেবে ওসামা বিন লাদেন হত্যায় জড়িত মার্কিন কমান্ডো দল ‘সিল’ ৬। অবশ্য এ বাহিনী কখন দক্ষিণ কোরিয়ায় পৌঁছাবে তা গোপন রাখা হয়েছে বলে জানিয়েছে সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মার্কিন নৌবাহিনীর ডেভগুরু নামে পরিচিত স্পেশাল ওয়ারফেয়ার ডেভলপমেন্ট গ্রুপ বা সিল টিম-৬ ২০১১ সালের মে মাসে পাকিস্তানে অভিযান চালিয়ে আল-কায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করেছিল।

এই প্রথমবারের মতো এটি দক্ষিণ  কোরিয়া এবং আমেরিকার যৌথ মহড়ায় অংশ নেবে। আগামী মাসের শেষ পর্যন্ত এ মহড়া চলবে বলে জানানো হয়েছে। মহড়ায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে উৎখাতের অনুশীলন চালানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৪