ইরাক-সিরিয়ায় হামলা চালাতে বি-৫২ বোমারু বিমান মোতায়েন করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i34558-ইরাক_সিরিয়ায়_হামলা_চালাতে_বি_৫২_বোমারু_বিমান_মোতায়েন_করল_আমেরিকা
ইরাক এবং সিরিয়ায় হামলা চালানোর জন্য ৪০০ বিমান সেনাসহ কয়েকটি বি-৫২এইচ স্ট্রটোফোস্ট্রেস বোমারু বিমান মোতায়েন করেছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা দফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে অভিযান চালানোর অজুহাতে এসব মোতায়েন করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৬, ২০১৭ ০৭:৩২ Asia/Dhaka
  • মার্কিন বি-৫২ বোমারু বিমান
    মার্কিন বি-৫২ বোমারু বিমান

ইরাক এবং সিরিয়ায় হামলা চালানোর জন্য ৪০০ বিমান সেনাসহ কয়েকটি বি-৫২এইচ স্ট্রটোফোস্ট্রেস বোমারু বিমান মোতায়েন করেছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা দফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে অভিযান চালানোর অজুহাতে এসব মোতায়েন করা হয়।

মার্কিন নর্থ ড্যাকোটা অঙ্গরাজ্যের মিনোট বিমানঘাঁটির ২৩তম বোম্বার স্কোয়াড্রন থেকে এসব বিমান মোতায়েন করা হয়। ১২ বছরের মধ্যে এই প্রথম এ স্কোয়াড্রনের বোমারু বিমান মোতায়েন করা হলো বলে বিবৃতিতে জানানো হয়েছে। এসব বিমান পরমাণু বোমা বহনে সক্ষম।

মার্কিন নেতৃত্বাধীন ৬৯টি দেশের কথিত আন্তর্জাতিক জোট ২০১৪ সালের গ্রীষ্মকাল থেকে সিরিয়া এবং ইরাকে বিমান হামলা চালাচ্ছে। অবশ্য সিরিয়ায় হামলা চালানোর জন্য প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার বা জাতিসংঘের কোনো অনুমতি নেয় নি তারা।#

পার্সটুডে/মূসা রেজা/১৬