আদালতের বিরুদ্ধে আবার ক্ষেপেছেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i34568-আদালতের_বিরুদ্ধে_আবার_ক্ষেপেছেন_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছয়টি মুসলিম দেশের ওপর যে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত তা আটকে দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি। ট্রাম্প দাবি করেছেন, আমেরিকার স্বার্থে নিষেধাজ্ঞার আদেশ দেয়া হয়েছে এবং তার এ নির্বাহী আদেশ সুস্পষ্ট।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ১৬, ২০১৭ ১৩:২২ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছয়টি মুসলিম দেশের ওপর যে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত তা আটকে দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি। ট্রাম্প দাবি করেছেন, আমেরিকার স্বার্থে নিষেধাজ্ঞার আদেশ দেয়া হয়েছে এবং তার এ নির্বাহী আদেশ সুস্পষ্ট।

ট্রাম্প বলেছেন, আদালতের এ সিদ্ধান্ত অত্যন্ত ‘ভয়ংকর’ এবং তিনি এর বিরুদ্ধে লড়াই করবেন। ট্রাম্প আরো বলেছেন, “মার্কিন সংবিধান প্রেসিডেন্টকে ক্ষমতা দিয়েছে যে, দেশের স্বার্থে তিনি যখন মনে করবেন তখন তিনি অভিবাসীদের প্রবেশাধিকার স্থগিত করবে পারেন। আমরা বিষয়টি প্রয়োজনে সুপ্রিমকোর্ট পর্যন্ত নিয়ে যাব। বিষয়টিতে আমরা বিজয়ী হতে যাচ্ছি।”

গতকাল (বুধবার) রাতে আমেরিকার হাওয়াই অঙ্গরাজ্যের জেলা আদালতের বিচারক ডেরিক ওয়াটসন ট্রাম্পের নির্বাহী আদেশ চ্যালেঞ্জ করে বলেছেন, ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করা হবে না। ট্রাম্পের নির্বাহী আদেশ বাস্তবায়ন শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি এ কথা বলেন। ভিসা নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক বলেও রুল দিয়েছেন বিচারক ওয়াটসন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬