গোশত খাওয়ায় মানুষকে হারিয়ে দিল মাকড়শা!
https://parstoday.ir/bn/news/world-i34576-গোশত_খাওয়ায়_মানুষকে_হারিয়ে_দিল_মাকড়শা!
পৃথিবীতে বছরে ৪৪ থেকে ৮৮ কোটি টন প্রাণী শিকার করে গোশত খায় ছোটবড় সব ধরণের মাকড়শা। এ ক্ষেত্রে তিমি মাছ এবং মানুষকে হারিয়ে দিয়েছে অষ্টপদী এ প্রাণী। সুইডিশ এবং সুইস প্রাণী বিজ্ঞানীরা যৌথ ভাবে এ হিসাব দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৬, ২০১৭ ১৪:০৫ Asia/Dhaka
  • গোশত খাওয়ায় মানুষকে হারিয়ে দিল মাকড়শা!

পৃথিবীতে বছরে ৪৪ থেকে ৮৮ কোটি টন প্রাণী শিকার করে গোশত খায় ছোটবড় সব ধরণের মাকড়শা। এ ক্ষেত্রে তিমি মাছ এবং মানুষকে হারিয়ে দিয়েছে অষ্টপদী এ প্রাণী। সুইডিশ এবং সুইস প্রাণী বিজ্ঞানীরা যৌথ ভাবে এ হিসাব দিয়েছেন।

এদিকে, জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা বা ‘ফাও’এর হিসাব অনুযায়ী প্রতিবছর ৪৪ কোটি টন গোশত খেয়ে থাকে মানুষ। মানুষের মাছ খাওয়ার হিসাবও এতে অন্তর্ভুক্ত হয়েছে। এ ছাড়া তিমি প্রজাতি বছরে ৩১ থেকে ৫৫ কোটি টন গোশত খায়।

আগে চালানো ৬৫টি সমীক্ষা থেকে এ হিসাব বের করেছেন সুইস এবং সুইডিশ প্রাণী বিজ্ঞানীরা। তাদের এ হিসাব মোতাবেক বিশ্বে মোট দুই কোটি ৮০ লাখ টন মাকড়শা রয়েছে। বছরে একটি মাকড়শা ১৫ থেকে ৩০ পাউন্ড গোশত খায়। এ হিসাবে বলা হয়েছে যে সাধারণ একটি মাছির ওজন এক পাউন্ডের ৩০ হাজার ভাগের এক ভাগ হয়ে থাকে।

পরিবেশের ওপর মাকড়শার প্রভাবের কথা বলতে যেয়ে এ গবেষণা সমীক্ষায় বলা হয়েছে, এরপর যখন অষ্টপদী এ প্রাণী মারতে যাবেন তখন এক কথাটি একবার ভাবুন, আপনি কি একে মারবেন না বছরে পাঁচ লাখ মাছির মোকাবেলা করবেন!#

পার্সটুডে/মূসা রেজা/১৬