চীনে টিলারসন: শান্তিপুর্ণভাবে কোরিয় উপদ্বীপের সমাধান চায় বেইজিং
https://parstoday.ir/bn/news/world-i34682-চীনে_টিলারসন_শান্তিপুর্ণভাবে_কোরিয়_উপদ্বীপের_সমাধান_চায়_বেইজিং
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এশিয়া সফরের অংশ হিসেবে চীনে গেছেন। উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং দক্ষিণ কোরিয়ায় ওয়াশিংটনের থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থাসহ বিভিন্ন ইস্যুতে যখন দুই শক্তিধর দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে তখন বেইজিংয়ে গেলেন টিলারসন।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৮, ২০১৭ ১৪:৩৫ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এশিয়া সফরের অংশ হিসেবে চীনে গেছেন। উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং দক্ষিণ কোরিয়ায় ওয়াশিংটনের থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থাসহ বিভিন্ন ইস্যুতে যখন দুই শক্তিধর দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে তখন বেইজিংয়ে গেলেন টিলারসন।  

আজ (শনিবার) চীন এসে পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসন। তিনি এমন সময় বেইজিং সফরে আসলেন যখন উত্তর কোরিয়া ইস্যুতে চীনের কর্মকর্তারা ওয়াশিংটনের ওপর ক্ষুব্ধ হয়ে আছেন। কারণ উত্তর কোরিয়াকে তার পরমাণু এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো থেকে বিরত রাখতে পিয়ংইয়ংয়ের ওপর চাপ সৃষ্টি করে আসছে ওয়াশিংটন।   

এছাড়া চীনের হুঁশিয়ারী সত্ত্বে দক্ষিণ কোরিয়ায় অত্যাধুনিক থাড ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে সম্পর্কের টানাপড়েন সৃষ্টি হয়েছে। দক্ষিণ কোরিয়ায় সম্প্রতি থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে।এ ধরনের পদক্ষেপ কোরিয়া উপদ্বীপের পরিস্থিতি আরো খারাপ অবস্থার দিকে নিয়ে যাওয়ার পাশাপাশি  এটি চীনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেছে বেইজিং।

উত্তর কোরিয়ার হুমকির মাত্রা ছাড়িয়ে গেলে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত 'টেবিলে' থাকবে বলে গতকাল শুক্রবার সিউল সফরে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। এদিকে, উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচীতে যে সংকট সৃষ্টি হয়েছে তাতে চীন উল্লেখযোগ্য কিছুই করছে না বলে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টুইট পাতায় অভিযোগ করেছেন।

টিলারসনের সঙ্গে বৈঠকের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, কোরিয়া উপদ্বীপের সংকট কূটনৈতিকভাবে সমাধানের ব্যাপারে দুই দেশকে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৮