আফগান কমান্ডোর গুলিতে ৩ মার্কিন সেনা আহত
মার্চ ১৯, ২০১৭ ২১:৫৭ Asia/Dhaka
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে আফগান এক সেনার গুলিতে তিন মার্কিন সেনা আহত হয়েছে। পরে আফগান সেনাটি গুলিতে নিহত হয়েছে। নিহত আফগান সেনা দেশটির কমান্ডো বাহিনীর সদস্য বলে জানা গেছে।
আহত মার্কিন সেনাদের চিকিৎসা চলছে বলে ন্যাটোর সূত্র থেকে জানান হয়েছে। আফগান সামরিক মুখপাত্র রাসুল জাজাকি বলেন, এ ঘটনা আজ(রোববার) স্থানীয় সময় বিকাল ৩টায় ঘটেছে।
আফগানিস্তানে মোতায়েন বিদেশি সেনাদের বিরুদ্ধে আফগান সেনাদের আক্রমণকে ‘ইনসাইডার অ্যাটাক’ বা ‘অভ্যন্তরীণ হামলা’ হিসেবে উল্লেখ করা হয়। চলতি বছরে এ রকম হামলা এই প্রথম ঘটল।
অবশ্য এ সব হামলার মধ্য দিয়ে বিদেশি সেনাদের প্রতি দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভের প্রকাশ হিসেবে ধরা হয়।#
পার্সটুডে/মূসা রেজা/১৯
ট্যাগ