সৌদি আরবের বিরুদ্ধে মামলা করল ৯/১১ ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮০০ ব্যক্তি
https://parstoday.ir/bn/news/world-i34872-সৌদি_আরবের_বিরুদ্ধে_মামলা_করল_৯_১১_ঘটনায়_ক্ষতিগ্রস্ত_৮০০_ব্যক্তি
আমেরিকায় ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের নজিরবিহীন সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত প্রায় আটশ’ মার্কিন নাগরিক সৌদি আরবের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করেছে। সন্ত্রাসী হামলার ঘটনায় সৌদি আরবের কথিত ভূমিকার কথা তুলে ধরে এ মামলা করা হয়।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মার্চ ২১, ২০১৭ ১৫:৫৫ Asia/Dhaka
  • সৌদি আরবের বিরুদ্ধে মামলা করল ৯/১১ ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮০০ ব্যক্তি

আমেরিকায় ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের নজিরবিহীন সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত প্রায় আটশ’ মার্কিন নাগরিক সৌদি আরবের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করেছে। সন্ত্রাসী হামলার ঘটনায় সৌদি আরবের কথিত ভূমিকার কথা তুলে ধরে এ মামলা করা হয়।

ম্যানহাটানের ফেডারেল আদালতে গতকাল এ মামলা করা হয়েছে।  ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ওই ঘটনা ৯/১১ নামে পরিচিত এবং এ ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে এ মামলা করা হয়।

আল-কায়েদার সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে দাবি করে মামলার বাদিপক্ষ বলেছে, হামলাকারীদের তহবিল এবং সমর্থন যুগিয়েছে সৌদি আরব। বাদিপক্ষ আরও বলছে, হামলায় জড়িত অন্তত তিন জনের সঙ্গে আল-কায়েদার সম্পর্ক ছিল। এ ক্ষেত্রে সৌদি আরবের ভূমিকা শঠতাপূর্ণ বলে দাবি করেন তারা।

আল-কায়েদার বিরুদ্ধে লড়াই করছে বলে এখন দাবি করে সৌদি আরব। অন্যদিকে সৌদি সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিরা আল-কায়েদাকে বস্তুগত সহায়তা এবং সম্পদের যোগান দিয়েছে।

বাদিপক্ষ আরো দাবি করেছে, সৌদি রাজপরিবার জড়িত না হলে ৯/১১র হামলা চালানো সম্ভব হতো না। মামলায় বলা হয়, ফলে ৯/১১ ঘটনায় নিহত এবং আহতদের পুরোপুরি ক্ষতিপূরণ দিতে সৌদি আরব বাধ্য।

৯/১১ ঘটনায় জড়িত ১৯ বিমান ছিনতাইকারীর ১৫ জনই সৌদি নাগরিক বলে দাবি করা হয় । প্রাপ্ত আলামতের ভিত্তিতে আরো মনে করা হয় যে, তাদের কারো কারো সঙ্গে সৌদি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের যোগসাজশ ছিল।

৯/১১র ধারাবাহিক হামলায় প্রায় তিন হাজার হাজার মানুষ নিহত হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২১