রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো গণহত্যা ও গণধর্ষণের তদন্ত করবে জাতিসংঘ
মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ এবং নির্যাতন তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাতে আজ (শুক্রবার) সম্মত হয়েছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক শীর্ষ সংস্থা।
ইউরোপীয় ইউনিয়ন এ প্রস্তাব উত্থাপন করেছে এবং সর্বসম্মতভাবে তা গ্রহণ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক শীর্ষ সংস্থা। মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ এবং নির্যাতনে জড়িত ব্যক্তিদের জবাবদিহিতা পুরোপুরি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে ওই প্রস্তাবে। অবশ্য মিয়ানমার সরকারের প্রতিনিধি এ প্রস্তাবের বিরোধিতা করে বলেছেন, এ ধরণের তৎপরতা গ্রহণযোগ্য নয়।
গত মাসে জাতিসংঘের গতমাসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে নির্বিচারে গণহত্যা এবং গণধর্ষণ চালিয়েছে। গত অক্টোবর মাসের পরে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের সাক্ষাৎকারের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করেছিল জাতিসংঘ।
মিয়ানমারের একটি পুলিশ চৌকির ওপর চালানো হামলার ঘটনাকে কেন্দ্র করে গত বছরের অক্টোবর থেকে দেশটির রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলমানদের ওপর অকথ্য নির্যাতন ও হত্যাযজ্ঞ চালানো হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৪