মানবাধিকারকে আমলে না নিয়েই বাহরাইনকে এফ-১৬ দেবে আমেরিকা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাহরাইনের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির ক্ষেত্রে দেশটির মানবাধিকার বিষয়ক রেকর্ড আমলে না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতর দেশটির কংগ্রেসকে গতকাল এটি অবহিত করেছে। মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, লকহিড মার্টিনের কাছ থেকে ১৯টি এফ-১৬ বিমান কেনার বাহরাইনের অনুরোধ অনুমোদন করা হয়েছে। এসব বিমান কিনতে ২৭০ কোটি ডলার ব্যয় হবে বলে জানানো হয়।
অবশ্য এর সঙ্গে যদি ২৩টি ইঞ্জিন, রাডারসহ অন্যান্য যন্ত্রপাতি, আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে নিক্ষেপ যোগ্য ক্ষেপণাস্ত্র কেনা হয় তবে অর্থের পরিমাণ বেড়ে ৪৯০ কোটি ডলারে যেয়ে দাঁড়াবে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ চুক্তি আটকে দিয়েছিলেন। মানবাধিকার সংক্রান্ত প্রতিশ্রুতি পালনের জন্য বাহরাইনের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/৩০