স্বজনপ্রীতিকে জীবনের স্বাভাবিক অংশ বললেন ট্রাম্প পুত্র এরিক
https://parstoday.ir/bn/news/world-i35668-স্বজনপ্রীতিকে_জীবনের_স্বাভাবিক_অংশ_বললেন_ট্রাম্প_পুত্র_এরিক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় ছেলে এরিক ট্রাম্প স্বজনপ্রীতিকে জীবনের স্বাভাবিক অংশ বলে মন্তব্য করেছেন। ট্রাম্প যখন নিজ পরিবারের সদস্যদের হাতে ব্যাপক ক্ষমতা ন্যস্ত করছেন সে সময় এ মন্তব্য করলেন এরিক।
(last modified 2026-09-23T13:48:56+00:00 )
এপ্রিল ০৫, ২০১৭ ০৮:৪৪ Asia/Dhaka
  • এরিক এবং ট্রাম্প
    এরিক এবং ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় ছেলে এরিক ট্রাম্প স্বজনপ্রীতিকে জীবনের স্বাভাবিক অংশ বলে মন্তব্য করেছেন। ট্রাম্প যখন নিজ পরিবারের সদস্যদের হাতে ব্যাপক ক্ষমতা ন্যস্ত করছেন সে সময় এ মন্তব্য করলেন এরিক।

মার্কিন ফোর্বেস সাময়িকীকে দেয়া এক সাক্ষাৎকারে গতকাল এ মন্তব্য করেন এরিক। নিজ পরিবারের প্রেক্ষাপটে সুবিধাভোগ করা, কাজ এবং পারিবারিক ঐতিহ্য সম্পর্কে মন্তব্য করতে যেয়ে এ কথা বলেন তিনি।

৩৩ বছর বয়সী এরিক বলেন, স্বজনপ্রীতি জীবনেরই স্বাভাবিক অংশ। নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে এ সাক্ষাৎকার দেন তিনি। তিনি আরো স্বীকার করেন, স্বজনপ্রীতির কারণেই এখানে তার পৌঁছেছেন তবে নিছক স্বজনপ্রীতির ওপর নির্ভর করে তারা এখানে টিকে নেই। ভাল করে কাজ করতে না পারল বা যোগ্য না হলে তাদের পক্ষে এখানে টিকে থাকা সম্ভব হতো না বলেও দাবি করেন এরিক।

এরিক তার ৩৯ বছর বয়সী ভাই ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং হোয়াইট হাউসে তাদের পিতার সহযোগিতায় পারিবারিক কোম্পানি পরিচালনা করছেন। এ ছাড়া, তাদের বোনের জামাই জার্ড কুশনার প্রেসিডেন্টের সিনিয়র উপদেষ্টা এবং বোন ইভানকাও প্রেসিডেন্টের সহযোগী।# 

পার্সটুডে/মূসা রেজা/৫