আফগানিস্তানে যুদ্ধাপরাধ বিষয়ক তদন্ত দ্রুততর করুন: আইসিসি’র প্রতি আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i35720-আফগানিস্তানে_যুদ্ধাপরাধ_বিষয়ক_তদন্ত_দ্রুততর_করুন_আইসিসি’র_প্রতি_আহ্বান
আফগানিস্তানে যুদ্ধাপরাধ বিষয়ক তদন্ত দ্রুততর করার জন্য আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসি’র প্রতি আহ্বান জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। ২০০১ সালে দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন জোটের আগ্রাসন চালানোর পর দেশটিতে যে সব যুদ্ধাপরাধ ঘটেছে তা নিয়ে এ তদন্তের আহ্বান জানানো হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৬, ২০১৭ ০৭:০১ Asia/Dhaka
  • আফগানিস্তানে যুদ্ধাপরাধ বিষয়ক তদন্ত দ্রুততর করুন: আইসিসি’র প্রতি আহ্বান

আফগানিস্তানে যুদ্ধাপরাধ বিষয়ক তদন্ত দ্রুততর করার জন্য আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসি’র প্রতি আহ্বান জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। ২০০১ সালে দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন জোটের আগ্রাসন চালানোর পর দেশটিতে যে সব যুদ্ধাপরাধ ঘটেছে তা নিয়ে এ তদন্তের আহ্বান জানানো হচ্ছে।

আফগানিস্তান এবং আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের নিয়ে গঠিত সংস্থার প্রতিনিধি আইনজীবী ক্যাথেরিন গালাঘার এ আহ্বান জানান। আইসিসির প্রধান কৌঁসুলি ফাতু বেনসোইউদার সঙ্গে বৈঠকে এ তদন্তের চাপ দেয়া হবে বলে জানান তিনি। আজ (বৃহস্পতিবার) আরো পরে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন সংস্থাটি তদন্তে এগিয়ে আসবে বলে আন্তরিকভাবে কামনা করা হচ্ছে।  

মানবাধিকার কর্মীরা চান মার্কিন নেতৃত্বাধীন বিদেশি সেনাসহ তালেবান এবং আফগান সরকারি বাহিনীর যুদ্ধাপরাধ নিয়ে আইসিসি পূর্ণ তদন্তে নামুক। তারা মনে করছেন, আফগানিস্তানে যুদ্ধাপরাধ তদন্তের নির্দেশ দেয়া হলে তা এ যাবতকালের মধ্যে সবচেয়ে জটিল ও রাজনৈতিকভাবে বিতর্কিত একটি বিষয় হবে। আফগানিস্তানের আগ্রাসনে জড়িত বাহিনীর নেতৃত্বে ছিল আমেরিকা। ফলে এ তদন্তের ব্যাপক প্রভাব দেশটির উপর পড়বে। আফগানিস্তানে আমেরিকা ব্যাপক যুদ্ধাপরাধে জড়িত ছিল বলেই ধারণা করা হয়।#

পার্সটুডে/মূসা রেজা/৬