‘সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা করে মার্কিন সংবিধান লঙ্ঘন করলেন ট্রাম্প’
https://parstoday.ir/bn/news/world-i35782-সিরিয়ায়_ক্ষেপণাস্ত্র_হামলা_করে_মার্কিন_সংবিধান_লঙ্ঘন_করলেন_ট্রাম্প’
মার্কিন সিনেটর র‍্যান্ড পল বলেছেন, সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা করে মার্কিন সংবিধান লঙ্ঘন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ হামলা চালানোর আগে ট্রাম্পের কংগ্রেসের অনুমোদন নেয়া উচিত ছিল বলে জানান তিনি।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ০৭, ২০১৭ ০৭:৫২ Asia/Dhaka
  • ‘সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা করে মার্কিন সংবিধান লঙ্ঘন করলেন ট্রাম্প’

মার্কিন সিনেটর র‍্যান্ড পল বলেছেন, সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা করে মার্কিন সংবিধান লঙ্ঘন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ হামলা চালানোর আগে ট্রাম্পের কংগ্রেসের অনুমোদন নেয়া উচিত ছিল বলে জানান তিনি।

টুইটার বার্তায় এ সব কথা বলেন র‌্যান্ড পল। তিনি বলেন, মার্কিন সংবিধান অনুযায়ী সামরিক অভিযানের জন্য প্রেসিডেন্টের কংগ্রেসের অনুমোদন নেয়ার বিধান রয়েছে।

তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যে পূর্বেকার মার্কিন হস্তক্ষেপ আমেরিকাকে মোটেও নিরাপদ করে নি। সিরিয়ার হামলাও তার ব্যতিক্রম হবে না।

পার্সটুডে/মূসা রেজা/৭