আমেরিকা তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তাপ ছড়াচ্ছে: সিরিয় মানবাধিকার কর্মী
https://parstoday.ir/bn/news/world-i35810-আমেরিকা_তৃতীয়_বিশ্বযুদ্ধের_উত্তাপ_ছড়াচ্ছে_সিরিয়_মানবাধিকার_কর্মী
একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে সিরিয়ার মাটিতে আমেরিকা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দেশটির একজন মানবাধিকার কর্মী জানিয়েছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ০৭, ২০১৭ ১৪:৪১ Asia/Dhaka
  • আমেরিকা তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তাপ ছড়াচ্ছে: সিরিয় মানবাধিকার কর্মী

একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে সিরিয়ার মাটিতে আমেরিকা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দেশটির একজন মানবাধিকার কর্মী জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার সিডনি থেকে ইরানের প্রেসটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে আজ (শক্রবার) মানবাধিকার কর্মী মিমি আল লাহাম বলেন, সিরিয়ায় হামলা চালানোর জন্য কংগ্রেসের কাছ থেকে অনুমোদন নেয়ার প্রয়োজন বোধ করে নি আমেরিকা। তারা এককভাবে জাতিসংঘ এবং এর নিরাপত্তা পরিষদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি বলেন, যখন কেউ এ ধরনের হামলা চালায় বাস্তবিক অর্থেই সে সবাইকে আরেকটি বিশ্ব যুদ্ধের দিকে ঠেলে দেয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে সামরিক হামলা চালানো হয়। ওই ঘাঁটি থেকে রাসায়নিক হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ করেন ট্রাম্প। লাহাম বলেন, মার্কিন প্রশাসনে কয়েকজন কর্মকর্তা রয়েছেন যারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ জিইয়ে রাখতে চান। সিরিয়া বিষয়ে ট্রাম্প প্রশাসনের নীতি নিয়েও তারা সন্তুষ্ট নন। একটি মিথ্যা অভিযোগকে ভিত্তি করে সিরিয়ার বিরুদ্ধে ওই মার্কিন কর্মকর্তাদের যড়যন্ত্র  বাস্তবায়িত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। 

মিমি আল লাহাম আরো বলেন, সিরিয়া বিষয়ে মার্কিন প্রশাসনে গভীর বিভক্তির চিত্র ফুটে উঠেছে এবং তারা প্রেসিডেন্ট ট্রাম্পের বিবৃতিতে সন্তুষ্ট হতে পারেন নি। ট্রাম্প বলেছিলেন, 'সিরিয়ার সাথে আমেরিকার যুদ্ধে লিপ্ত হওয়া উচিত হবে না। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের উচিত ক্ষমতায় থাকা এবং দেশটির জনগণ আসাদের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেবে।'#

পার্সটুডে/বাবুল আখতার/৭