সিরিয়ায় মার্কিন হামলা: ট্রাম্পকে ফোন করে ধন্যবাদ জানালেন সৌদি রাজা
https://parstoday.ir/bn/news/world-i35864-সিরিয়ায়_মার্কিন_হামলা_ট্রাম্পকে_ফোন_করে_ধন্যবাদ_জানালেন_সৌদি_রাজা
সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ধন্যবাদ জানানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলেন সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ আলে সৌদ।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ০৮, ২০১৭ ১২:১৩ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প ও সালমান বিন আবদুল আজিজ
    ডোনাল্ড ট্রাম্প ও সালমান বিন আবদুল আজিজ

সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ধন্যবাদ জানানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছিলেন সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ আলে সৌদ।

গতকাল রাজা সালমান ফোন করেছিলেন বলে জানিয়েছে সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ। ফোনালাপের সময়ে ট্রাম্পের সিরিয়া হামলাকে ‘সাহসী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেন তিনি।

এদিকে,  সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এসপিএকে বলেন, সিরিয়ায় সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে মার্কিন হামলাকে পুরোপুরি সমর্থন করেছে রিয়াদ।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতের প্রচেষ্টায় দীর্ঘ দিন ধরে তৎপর রয়েছে সৌদি আরব। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে আর্থিক এবং আদর্শিক সহায়তাও যুগিয়ে চলেছে দেশটি।#

পার্সটুডে/মূসা রেজা/৭