সিরিয়ার প্রত্যেক বেসামরিক ব্যক্তির মৃত্যুর জন্য রাশিয়া দায়ী: মাইকেল ফ্যালন
https://parstoday.ir/bn/news/world-i35926-সিরিয়ার_প্রত্যেক_বেসামরিক_ব্যক্তির_মৃত্যুর_জন্য_রাশিয়া_দায়ী_মাইকেল_ফ্যালন
সিরিয়ায় চলমান রক্তপাতের জন্য রাশিয়ার যোগসাজশ রয়েছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন। দেশটির সাম্প্রতিক সন্দেহজনক রাসায়নিক হামলায় নিহত প্রত্যেক বেসামরিক ব্যক্তির মৃত্যুর জন্য মস্কো দায়ী বলেও অভিযোগ করেন তিনি।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ০৯, ২০১৭ ১৩:০৬ Asia/Dhaka
  • ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন
    ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন

সিরিয়ায় চলমান রক্তপাতের জন্য রাশিয়ার যোগসাজশ রয়েছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন। দেশটির সাম্প্রতিক সন্দেহজনক রাসায়নিক হামলায় নিহত প্রত্যেক বেসামরিক ব্যক্তির মৃত্যুর জন্য মস্কো দায়ী বলেও অভিযোগ করেন তিনি।

মাইকেল ফ্যালন ব্রিটিশ সংবাদ মাধ্যমকে বলেন, যেহেতু মস্কো  সিরিয়ার সরকারকে মৌলিক  সমর্থন দিচ্ছে তাই  প্রত্যেক বেসামরিক ব্যক্তির মৃত্যুর জন্য তারাই দায়ী। সিরিয়ায় ২০১১ সালে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে তা থামানোর জন্য রাশিয়া উল্লেখযোগ্য তেমন কিছুই করেনি বলেও অভিযোগ করেন ফ্যালন।

প্রেসিডেন্ট বাশার আল আসাদ প্রসঙ্গে তিনি বলেন, যিনি  তার নিজ দেশের মানুষকে ঝাঁক ঝাঁক বোমা ফেলে এবং রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হত্যা করছেন তিনি আর যাইহোক তিনি অন্তত সিরিয়ার ভবিষ্যত প্রেসিডেন্ট হতে পারেন না।

এছাড়া,  সিরিয়ার বিমানঘাঁটি এর আশপাশে গ্রামগুলাতে  মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার প্রতি সমর্থন জানিয়েছেন ফ্যালন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন তার পূর্ব নির্ধারিত রাশিয়া সফর বাতিল করার পর মাইকেল ফ্যালন এ মন্তব্য করেন।#

পার্সটুডে/বাবুল আখতার/৯