৩ শরণার্থী শিবির বন্ধ করে দেবে মিয়ানমার কর্তৃপক্ষ
মিয়ানমারের কর্তৃপক্ষ দেশটির গোলযোগপূর্ণ রাখাইন প্রদেশের তিনটি শরণার্থী শিবির বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। নির্যাতিত এবং বাস্তুভিটাহারা রোহিঙ্গা মুসলমানরাই মূলত এসব শিবিরে ঠাঁই নিতো। এ ছাড়া কোনো কোনো শিবিরে উগ্রবাদী বৌদ্ধরাও ছিল।
প্রেস ব্রিফিংয়ে শরণার্থী শিবির বন্ধের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাউং তুন। অবশ্য শিবিরে আশ্রয়গ্রহণকারী অসহায় মুসলমানদের কোথায় সরিয়ে নেয়া হবে সে বিষয়ে কিছুই বলেননি তিনি।
দেশটিতে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চলমান নির্মম সহিংসতা বন্ধে ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে এসব শিবির বন্ধ করে দেয়ার দাবি উঠেছিল। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন একটি কমিশন গত মাসে মিয়ানমার সরকারের প্রতি এ বিষয়ে আহ্বান জানিয়েছিলেন।
কমিশনের প্রতিবেদনে যে তিন শিবিরের কথা বলা হয়েছে তা বন্ধ করে দেয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এসব শিবিরের মধ্যে সবচেয়ে বড়টিতে দুইশ’ ঘর রয়েছে এবং এসব ঘরে মুসলমান পরিবার বসবাস করে।#
পার্সটুডে/মূসা রেজা/১