মার্কিন গোলাবারুদের কারখানায় বিস্ফোরণ: নিহত ১, আহত ৪
https://parstoday.ir/bn/news/world-i36068-মার্কিন_গোলাবারুদের_কারখানায়_বিস্ফোরণ_নিহত_১_আহত_৪
মার্কিন একটি গোলাবারুদের কারখানায় বিস্ফোরণে অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছে। মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস নগরীর লেক সিটি গোলাবারুদের কারখানায় বিস্ফোরণ ঘটেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ১২, ২০১৭ ০৩:৫২ Asia/Dhaka
  • মার্কিন গোলাবারুদের কারখানায় বিস্ফোরণ: নিহত ১, আহত ৪

মার্কিন একটি গোলাবারুদের কারখানায় বিস্ফোরণে অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছে। মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস নগরীর লেক সিটি গোলাবারুদের কারখানায় বিস্ফোরণ ঘটেছে।

হতাহতের বিষয়টি মার্কিন সেনাবাহিনী নিশ্চিত করেছে। অস্ত্র কারখানার মিক্সিং বিল্ডিংয়ে বিস্ফোরণ ঘটেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিস্ফোরণের পর মার্কিন তামাক, মদ, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক বিষয়ক ব্যুরো বা এটিএফ ওই এলাকা নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। এটিএফ ওই এলাকাকে নিরাপদ ঘোষণ করেছে এবং এ নিয়ে তদন্ত শুরু করেছে।অবশ্য মার্কিন সেনাবাহিনী এখনো বিস্ফোরণে কারণ সম্পর্কে কিছু জানায় নি।

৭৭ বছরের পুরানো এ কারখানায় ক্ষুদ্রপাল্লার আগ্নেয়াস্ত্রের গুলি তৈরি করা হয়। ন্যাটোর পরীক্ষা কেন্দ্রে এ সব গুলির পরীক্ষা চালানো হয়। চার হাজার একরের এ কারখানায় চারশ’র বেশি ভবন এবং নয়টি গুদাম রয়েছে। 

পার্সটুডে/মূসা রেজা/১২