ক্ষেপণাস্ত্র হামলায় ব্যয় ১০ কোটি ডলার, দুর্বল হয়নি সিরিয় বাহিনী: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i36088-ক্ষেপণাস্ত্র_হামলায়_ব্যয়_১০_কোটি_ডলার_দুর্বল_হয়নি_সিরিয়_বাহিনী_রাশিয়া
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দেশটির সেনাবাহিনীকে দুর্বল করতে ব্যর্থ হয়েছে আমেরিকা। এ হামলা চালাতে আমেরিকার ১০ কোটি ডলারের বেশি ব্যয় হয়েছে বলেও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ১২, ২০১৭ ১২:৫৪ Asia/Dhaka
  • ক্ষেপণাস্ত্র হামলায় ব্যয় ১০ কোটি ডলার, দুর্বল হয়নি সিরিয় বাহিনী: রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দেশটির সেনাবাহিনীকে দুর্বল করতে ব্যর্থ হয়েছে আমেরিকা। এ হামলা চালাতে আমেরিকার ১০ কোটি ডলারের বেশি ব্যয় হয়েছে বলেও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

ইদলিবের একটি বিমান ঘাটিতে ৬০ দফা ক্ষেপণাস্ত্র হামলা কার্যকর হয়েছে বলে ওয়াশিংটন দাবি করার প্রতিবাদে আজ(বুধবার) এ বক্তব্য দিয়েছ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

 রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকোভ আরো বলেন, এ হামলার প্রধান লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে আমেরিকা। সিরিয়ার সশস্ত্র বাহিনীকে ধ্বংস করাই এ হামলার প্রধান লক্ষ্য ছিল বলে জানান তিনি।

এ হামলাকে কার্যকর হিসেবে তুলে ধরার যে চেষ্টা চলছে সে প্রসঙ্গে কথা বলেন তিনি। তিনি বলেন, সাধারণ মার্কিন নাগরিকদের জন্য এমনটি করা হচ্ছে। তবে পেশাদারদের আকৃষ্ট করার জন্য তা করা হচ্ছে না।

তিনি বলেন যে সব লক্ষ্যবস্তুতে আমেরিকা আঘাত করেছে সে গুলো সংকীর্ণ এলাকায় অবস্থিত ছিল এবং আকারে সেগুলো অনেক বড়ও ছিল। তাই তাদের ওপর হামলা সহজেই করা গেছে।  

তিনি আরে বলেন, শত শত মাইল দূর থেকে হামলা না করে যদি বেলুন থেকে যদি আশ-শাইরাত ঘাঁটির ওপর টমাহাক ক্ষেপণাস্ত্র ফেলা হতো তাহলে কার্যকারিতা ও খরচের দিক থেকে একই ফল পাওয়া যেত। এ হামলা চালাতে আমেরিকার ১০ কোটি ডলারের বেশি ব্যয় হয়েছে বলেও জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১২