মার্কিন স্ট্রাইক গ্রুপের সঙ্গে যৌথ মহড়া করবে জাপান
https://parstoday.ir/bn/news/world-i36096-মার্কিন_স্ট্রাইক_গ্রুপের_সঙ্গে_যৌথ_মহড়া_করবে_জাপান
মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী কাল ভিনসেনের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপের সঙ্গে যৌথ সামরিক মহড়া দেয়ার পরিকল্পনা করেছে জাপান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১২, ২০১৭ ১৩:৫৭ Asia/Dhaka
  • মার্কিন স্ট্রাইক গ্রুপের সঙ্গে যৌথ মহড়া করবে জাপান

মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী কাল ভিনসেনের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপের সঙ্গে যৌথ সামরিক মহড়া দেয়ার পরিকল্পনা করেছে জাপান।

গত শনিবার কার্ল ভিনসেনের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপকে কোরিয় উপদ্বীপের নিকটবর্তী পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরে মোতায়েনের নির্দেশ দেয়া হয়। পরবর্তী নির্দেশ না নেয়া পর্যন্ত কাল ভিনসেন ওই এলাকায় মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে। জাপানের নৌবাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে, পরমাণু শক্তি চালিত কাল ভিনসেনসহ মার্কিন যুদ্ধজাহাজের বহরের সঙ্গে এ মহড়া চালানো হবে। জাপানের কাছাকাছি এলাকা অতিক্রম করার সময়ে যৌথ মহড়ার পরিকল্পনা করা হয়েছে।

জাপানের নৌবাহিনীর একটি সূত্র বলেছে, পূর্ব চীন সাগরে মার্কিন স্ট্রাইক গ্রুপ ঢোকার পর অনেকগুলো ডেস্ট্রয়ার পাঠানোর পরিকল্পনা করেছে জাপান।  দুই বাহিনীই পরস্পরের রণতরীতে হেলিকপ্টার অবতরণ করানো এবং যোগাযোগ সংক্রান্ত মহড়া চালাতে পারে।

বিমানবাহী রণতরী ছাড়াও স্ট্রাইক গ্রুপে দুইটি ডেস্ট্রয়ার, একটি ক্রুজার এবং একটি ডুবোজাহাজ রয়েছে। এ ছাড়া, কার্ল ভিনসেন ৯০টি ফিক্সড উইং বিমান ও  হেলিকপ্টার বহন করতে পারে।

উত্তর কোরিয়া অব্যাহত ক্ষেপণাস্ত্র এবং পরমাণু কর্মসূচিতে ওয়াশিংটনকে গভীর উদ্বেগে পড়েছে। পিয়ংইয়ং-ওয়াশিংটন ক্রমবর্ধমান উত্তেজনার মুখে মার্কিন স্ট্রাইক গ্রুপকে কোরিয় উপদ্বীপের কাছে মোতায়েনের নির্দেশ দেয়া হয়।#

পার্সটুডে/মূসা রেজা/১২