অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ ইউরোপে মোতায়েন করবে আমেরিকা
এপ্রিল ১৫, ২০১৭ ১২:০২ Asia/Dhaka
অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ ইউরোপে মোতায়েন করবে মার্কিন বিমান বাহিনী। ন্যাটো বাহিনীর যৌথ মহড়ায় অংশগ্রহণের জন্য এ বিমান মোতায়েন করা হবে।
ইউরোপের কোথায় এ বিমান বহরকে মোতায়েন করা হবে পেন্টাগন তা জানায়নি। অবশ্য মার্কিন উটাহ্ বিমান বন্দর থেকে অল্প সংখ্যক এফ-৩৫ বিমান পাঠানো হবে বলে উল্লেখ করা হয়েছে।
মহড়া শেষেই এ বিমানের বহর মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসবে না বরং কথিত রুশ আগ্রাসন ঠেকানোর জন্য আরো কয়েক সপ্তাহ ইউরোপে অবস্থান করবে বলে জানানো হয়েছে।
মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনই এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের পদক্ষেপ নিয়েছিল।#
পার্সটুডে/মূসা রেজা/১৫
ট্যাগ