আমেরিকাকে টপকে জ্বালানি তেল আমদানিতে বিশ্বে শীর্ষস্থানে চীন
https://parstoday.ir/bn/news/world-i36302-আমেরিকাকে_টপকে_জ্বালানি_তেল_আমদানিতে_বিশ্বে_শীর্ষস্থানে_চীন
চীন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে গত মাসে অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। এ ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেল আমদানিকারক দেশ আমেরিকাকে অতিক্রম করেছে চীন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৬, ২০১৭ ০৩:২৯ Asia/Dhaka
  • আমেরিকাকে টপকে জ্বালানি তেল আমদানিতে বিশ্বে শীর্ষস্থানে চীন

চীন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে গত মাসে অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। এ ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেল আমদানিকারক দেশ আমেরিকাকে অতিক্রম করেছে চীন।

চীনের শুল্ক বিভাগ দেয়া তথ্যে আরো বলা হয়েছে, গত মাসে দেশটি  দৈনিক ৯১ লাখ ৭০ হাজার ব্যারেল তেল আমদানি করেছে। পূর্বমাসে ক্ষেত্রে চীনের দৈনিক আমদানির পরিমাণ ৮২ লাখ ৮৬ হাজার ব্যারেল ছিল। অবশ্য গত ডিসেম্বর মাসে চীন ৮২ লাখ ৭০ ব্যারেল তেল আমদানি করে নতুন একটি রেকর্ড স্থাপন করেছিল।

চীনের স্বতন্ত্র শোধনাগারগুলোকে জানুয়ারি মাসের মাঝামাঝি তেল আমদানির নতুন কোটা দেয়া হয়েছে। এ কারণে মার্চে দেশটিতে তেল আমদানি বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৬