প্রথমবারের মতো ইউরোপে ঢুকল মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান বহর
এপ্রিল ১৬, ২০১৭ ০৩:৪১ Asia/Dhaka
আমেরিকার অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫'র একটি বহর ইউরোপে ঢুকেছে। রাশিয়াকে ঠেকানোর লক্ষ্যে ন্যাটোর সামরিক মহড়ায় যোগ দিতে বহরটি ইউরোপে পাঠানো হয়।
আমেরিকার উটাহ্ অঙ্গরাজ্যের হিল বিমান ঘাঁটি থেকে বিমান বহরকে ইউরোপে পাঠানো হয়েছে। এরইমধ্যে মার্কিন এফ-৩৫এ লাইটিনিং ২ মডেলের যুদ্ধবিমানগুলো ইংল্যান্ডের লাকেনহিথ বিমান ঘাঁটিতে নেমেছে।
এই প্রথম ইউরোপে এ বিমান মোতায়েন করল আমেরিকা। মহড়া শেষ হওয়ার পরও কয়েক সপ্তাহ এসব বিমান ইউরোপে থাকবে বলে এর আগে ঘোষণা করা হয়েছে।
পার্সটুডে/মূসা রেজা/১৬
ট্যাগ