সিরিয়ায় পদাতিক সেনা মোতায়েনের প্রস্তুতি নিয়েছে রাশিয়া
সিরিয়ার সামরিক সূত্র থেকে বলা হয়েছে, দামেস্ক সরকারের সহযোগিতার জন্য দেশটিতে পদাতিক সেনা পাঠাতে প্রস্তুত মস্কো। বিদেশী মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের লড়াইয়ে সিরিয়াকে সহযোগিতা করবে রুশ সেনারা।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র আজ(সোমবার) এ কথা জানিয়েছে। এ সূত্র থেকে আরো বলা হয়েছে, দায়েশ, আইএসআইএল বা আইএস নামে পরিচিত সন্ত্রাসীগোষ্ঠীগুলোর বিরুদ্ধে যে সব এলাকায় সিরিয় বাহিনী প্রচণ্ড লড়াইয়ে ব্যস্ত সে সব এলাকায় রুশ কমান্ডো বাহিনী মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।
রুশ পদাতিক সেনা মোতায়েন সংক্রান্ত পরিকল্পনার কারিগরি দিকগুলো এরই মধ্যে নির্ধারণ করা হয়েছে। দামেস্ক সরকার আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে অনুরোধ করার এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও জানানো হয়।#
পার্সটুডে/মূসা রেজা/২৪