মার্কিন হামলার আশংকায় চীনা নাগরিকদের উ. কোরিয়া ছাড়ার আহ্বান বেইজিংয়ের
https://parstoday.ir/bn/news/world-i37254-মার্কিন_হামলার_আশংকায়_চীনা_নাগরিকদের_উ._কোরিয়া_ছাড়ার_আহ্বান_বেইজিংয়ের
উত্তর কোরিয়ায় সম্ভাব্য মার্কিন হামলার আশংকা করছে চীন এবং সফররত চীনা নাগরিকদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছে বেইজিং।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ০৩, ২০১৭ ০৭:১৭ Asia/Dhaka
  • মার্কিন হামলার আশংকায় চীনা নাগরিকদের উ. কোরিয়া ছাড়ার আহ্বান বেইজিংয়ের

উত্তর কোরিয়ায় সম্ভাব্য মার্কিন হামলার আশংকা করছে চীন এবং সফররত চীনা নাগরিকদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছে বেইজিং।

গত মাসের ২৫ তারিখের আগে এ আহ্বান জানানো হয়েছিল বলে মার্কিন অর্থে পরিচালিত রেডিও এশিয়ার বরাত দিয়ে আজ(বুধবার) খবর দিয়েছে স্পুতনিক।

উত্তর কোরিয়ার গণফৌজের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৫ এপ্রিল দেশটি পরমাণু পরীক্ষা চালাতে পারে আশংকা করে এ আহ্বান জানানো হয়। উত্তর কোরিয়ার চীনা দূতাবাস থেকে এ আহ্বান জানানো হলেও তা পরে প্রত্যাখ্যান করার কোনো খবর প্রকাশ করা হয়নি।

এদিকে, উত্তর কোরিয়া থেকে ফিরে আসা এক কোরিয়-চীনা নাগরিক বলেছেন, চীনা দূতাবাস কখনোই এ ধরণের কোনো আহ্বান জানায়নি। তিনি নিজেই উৎকণ্ঠিত হয়ে পিয়ংইয়ং ত্যাগ করেছেন।#  

পার্সটুডে/মূসা রেজা/৩