ক্ষমতা গ্রহণের পর প্রথম নিউ ইয়র্কে ফিরে বিক্ষোভের মুখে পড়লেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i37356-ক্ষমতা_গ্রহণের_পর_প্রথম_নিউ_ইয়র্কে_ফিরে_বিক্ষোভের_মুখে_পড়লেন_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করেছে নিউ ইয়র্কবাসী। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম নিজ নগরীতে ফিরে এ বিক্ষোভের মুখে পড়েন তিনি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ০৫, ২০১৭ ০৮:১৩ Asia/Dhaka
  • ক্ষমতা গ্রহণের পর প্রথম নিউ ইয়র্কে ফিরে বিক্ষোভের মুখে পড়লেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করেছে নিউ ইয়র্কবাসী। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম নিজ নগরীতে ফিরে এ বিক্ষোভের মুখে পড়েন তিনি।

রাস্তার দু’পাশে হাজার হাজার মানুষের ট্রাম্প বিরোধী বিক্ষোভের ভেতর দিয়ে মার্কিন প্রেসিডেন্টের গাড়ির বহর নিউ ইয়র্কের বাতিল বিমানবাহী রণতরি ইট্রিপিডে পৌঁছায়। আমেরিকা সফররত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকমের সঙ্গে বৈঠকের জন্য ওই এলাকায় যান ট্রাম্প।

ইন্ট্রিপিড যাদুঘর এলাকায় ব্যাপকভাবে সমবেত হয়েছিল  বিক্ষোভকারীরা। এ ছাড়া, ট্রাম্পের আবাসিক ভবন ও বাণিজ্য কেন্দ্র ট্রাম্প টাওয়ারের কাছেও বিক্ষোভ হয়েছে।

আমাদের প্রেসিডেন্ট নয়,’ ‘ট্রাম্পকে নাকচ করো,’ এবং আমেরিকাকে আবার মুক্ত চিন্তা করতে দাওবলে স্লোগান দেয়া বিক্ষোভকারীরা। অভিবাসন থেকে স্বাস্থ্যসেবা পর্যন্ত ট্রাম্পের গৃহীত সব নীতিকে চ্যালেঞ্জ করেন তারা।

মার্কিন কংগ্রেসে ওবামাকেয়ার নামে পরিচিত স্বাস্থ্যসেবা বিল খুব অল্প ভোটের ব্যবধানে বাতিল করার পরই এ বিক্ষোভ হলো। এ বিল বাতিল করতে সক্ষম হওয়ার পর প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের নিয়ে তা উদযাপন করেছিল হোয়াইট হাউজ। কিন্তু এর কয়েক ঘণ্টা পরই নিউ ইয়র্কে ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়।#

পার্সটুডে/মূসা রেজা/৫