জাতিসংঘ মানবাধিকার পরিষদে কাশ্মির নিয়ে যা বলল ভারত
https://parstoday.ir/bn/news/world-i37408-জাতিসংঘ_মানবাধিকার_পরিষদে_কাশ্মির_নিয়ে_যা_বলল_ভারত
জাতিসংঘ মানবাধিকার পরিষদকে ভারত বলেছে, জম্মু এবং কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ তাই কাশ্মিরকে ভারত নিয়ন্ত্রিত বা ভারত শাসিত বলার কোনো যুক্তি নেই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৬, ২০১৭ ০৮:২৩ Asia/Dhaka
  • জাতিসংঘ মানবাধিকার পরিষদে কাশ্মির নিয়ে যা বলল ভারত

জাতিসংঘ মানবাধিকার পরিষদকে ভারত বলেছে, জম্মু এবং কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ তাই কাশ্মিরকে ভারত নিয়ন্ত্রিত বা ভারত শাসিত বলার কোনো যুক্তি নেই।

ভারতের অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগির নেতৃত্বাধীন প্রতিনিধি দল এ কথা বলেছে। মুকুল আরো বলেন, তার ভাষায় ভারতের ভূখণ্ডকে  ভারত-শাসিত বা ভারত-দখলীকৃত বলা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়।

সন্ত্রাসবাদকে মানবাধিকারের লঙ্ঘন হিসেবে অভিহিত করে বিশ্বের সব দেশকে এর নিন্দা জানানো আহ্বানও জানিয়েছে ভারতীয় প্রতিনিধি দল। কাশ্মির নিয়ে পাকিস্তানের প্রতিনিধি দলের বক্তব্যকে কেন্দ্র করে এ সব কথা বলা হয়। কাশ্মিরে গণভোটের আয়োজন করা, ভারতের সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইনের অবসান ঘটানো এবং ছররা গুলি ব্যবহার নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিল পাকিস্তান।

অবশ্য জাতিসংঘ মানবাধিকার পরিষদের পর্যালোচনা প্রতিবেদনে এই প্রথম ভারতীয় মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলা হলো না। ২০০৮ এবং ২০১২ সালেও জাতিসংঘ সংস্থার প্রশ্নের জবাব দিতে হয়েছে ভারতকে।#

পার্সটুডে/মূসা রেজা/৬