'পরমাণু ফুটবল' রাখতে ট্রাম্প টাওয়ারের অ্যাপার্টমেন্ট ভাড়া করল পেন্টাগন
https://parstoday.ir/bn/news/world-i37460-'পরমাণু_ফুটবল'_রাখতে_ট্রাম্প_টাওয়ারের_অ্যাপার্টমেন্ট_ভাড়া_করল_পেন্টাগন
নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের ব্যক্তিগত মালিকানাধীন একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছে পেন্টাগন। 'পরমাণু ফুটবল' রাখার জন্য এটি ভাড়া করা হয়েছে। জরুরি অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের পরমাণু হামলা চালানোর জন্য প্রয়োজনীয় গোপন সংকেত সংরক্ষণকারী ব্রিফকেসকে 'পরমাণু ফুটবল' বলা হয়। এ ছাড়া, মার্কিন প্রেসিডেন্ট যেখানেই যান না কেন- তার সঙ্গে নিরাপদে যোগাযোগ রক্ষার ব্যবস্থাও এতে রয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ০৭, ২০১৭ ০৮:৫৪ Asia/Dhaka
  • পরমাণু ফুটবল হাতে এক মার্কিন সেনা কর্মকর্তা
    পরমাণু ফুটবল হাতে এক মার্কিন সেনা কর্মকর্তা

নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের ব্যক্তিগত মালিকানাধীন একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছে পেন্টাগন। 'পরমাণু ফুটবল' রাখার জন্য এটি ভাড়া করা হয়েছে। জরুরি অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের পরমাণু হামলা চালানোর জন্য প্রয়োজনীয় গোপন সংকেত সংরক্ষণকারী ব্রিফকেসকে 'পরমাণু ফুটবল' বলা হয়। এ ছাড়া, মার্কিন প্রেসিডেন্ট যেখানেই যান না কেন- তার সঙ্গে নিরাপদে যোগাযোগ রক্ষার ব্যবস্থাও এতে রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নিউ ইয়র্কে যাবেন তখন 'পরমাণু ফুটবল' এখানে রাখা হবে। অবশ্য অ্যাপার্টমেন্ট ভাড়া নেয়ায় ট্রাম্পের পরিবারের আর্থিক কোনো লাভ হবে না। কি শর্তে এটি ভাড়া নেয়া হয়েছে তাও প্রকাশ করা হয়নি।

মার্কিন হাউজ আর্মড সার্ভিস এবং ইনটেলিজিন্স কমিটির কাছে লেখা প্রতিরক্ষা দফতরের কর্মকর্তার চিঠি থেকে এ বিষয়টি জানা গেছে। অবশ্য হোয়াইট হাউজের এক মুখপাত্র বলেছেন, ভাড়া নেয়ার বিষয়ে কিছুই জানেন না তিনি।

এ ছাড়া, ফ্লোরিডার পাম বিচ এবং নিউ জার্সির বেডমিনিস্টারের ট্রাম্প গলফ ক্লাবেও মাঝে মাঝে যান ট্রাম্প। সেখানে এ ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে কিনা সে বিষয়েও কিছু জানা যায়নি।#

পার্সটুডে/মূসা রেজা/৭