ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন আমেরিকা সফররত ল্যাভরভ
https://parstoday.ir/bn/news/world-i37620-ডোনাল্ড_ট্রাম্পের_সঙ্গে_সাক্ষাৎ_করবেন_আমেরিকা_সফররত_ল্যাভরভ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র আজ(বুধবার) আরো পরে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন ল্যাভরভ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১০, ২০১৭ ০৭:২৯ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন আমেরিকা সফররত ল্যাভরভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র আজ(বুধবার) আরো পরে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন ল্যাভরভ।

গতকাল থেকে আমেরিকা সফর শুরু করেছেন তিনি। আজকের বৈঠক সম্পর্কে মার্কিন সংবাদ মাধ্যমের খবর গতকাল শেষ বেলায় নিশ্চিত করেছে হোয়াইট হাউজ। ট্রাম্প-ল্যাভরভের সম্ভাব্য বৈঠক সম্পর্কে প্রশ্নের জবাবে হোয়াইট হাউজ মুখপাত্র হ্যাঁ সূচক জবাব দেন।

এ ছাড়া, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গেও ল্যাভরভের সাক্ষাতের কর্মসূচি রয়েছে। বৈঠকে উভয়ে ইউক্রেন এবং সিরিয়া সংকট নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

গতমাসে টিলারসন মস্কো সফরকালে ল্যাভরভ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন।#

পার্সটুডে/মূসা রেজা/১০