উ. কোরিয়ার সঙ্গে যুদ্ধের যথেষ্ট সম্ভাবনা রয়েছে: মুন জে-ইন
https://parstoday.ir/bn/news/world-i38120-উ._কোরিয়ার_সঙ্গে_যুদ্ধের_যথেষ্ট_সম্ভাবনা_রয়েছে_মুন_জে_ইন
দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জে-ইন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে তার দেশের যুদ্ধ বাধার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। উত্তর কোরিয়া দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্র ও সামরিক পরমাণু কর্মসূচি পরিচালনা করছে বলে খবর বের হওয়ার পর তিনি এ হুমকি দিলেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ১৭, ২০১৭ ১৫:০৩ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট মুন জে-ইন
    প্রেসিডেন্ট মুন জে-ইন

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জে-ইন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে তার দেশের যুদ্ধ বাধার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। উত্তর কোরিয়া দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্র ও সামরিক পরমাণু কর্মসূচি পরিচালনা করছে বলে খবর বের হওয়ার পর তিনি এ হুমকি দিলেন।

আজ (বুধবার) দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট মুন জে-ইন। এ সময় তিনি বলেন, বাস্তবতা হচ্ছে- নর্দান লিমিট লাইন ও মিলিটারি ডিমার্কেশন লাইনে যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, “আমরা এমন বাস্তবতার মধ্যে বাস করছি যেখানে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সংঘাতের বিরাট সম্ভাবনা রয়েছে।” মুন বলেন, তিনি কখনো উত্তর কোরিয়ার উসকানি ও পরমাণু হুমকি সহ্য করবেন না। এ সময় তিনি দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীকে কঠোর প্রতিরক্ষা মনোভাব গ্রহণের আহ্বান জানান।

উত্তর কোরিয়ার সঙ্গে যখন আমেরিকার প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে তখন মুন জে-ইন যুদ্ধের বিষয়ে এমন খোলামেলা কথা বললেন। তবে তিনি শান্তির জন্য ওয়াশিংটন, বেইজিং, টোকিও এমনকি পিয়ংইয়ংয়েও যেতে প্রস্তুত বলে জানিয়েছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭