কাশ্মিরে যুদ্ধবিরতি লঙ্ঘন: জাতিসংঘ সামরিক পর্যবেক্ষকদের কাছে পাকিস্তানের অভিযোগ
-
ফাইল ফটো
কাশ্মির সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ভারতের বিরুদ্ধে জাতিসংঘ সামরিক পর্যবেক্ষকদের কাছে অভিযোগ দায়ের করেছে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখা বা এলওসি নামে পরিচিত কাশ্মির সীমান্তে বেসামরিক লক্ষ্যবস্তুতে ভারত গুলি চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
পাক সেনা সদর দফতর জিএইচকিউ’তে ভারত ও পাকিস্তানে জাতিসংঘ সামরিক পর্যবেক্ষক দলের সদস্যদের আমন্ত্রণ জানিয়ে এ অভিযোগ করা হয়। পাকিস্তান দাবি করেছে, বিনা উস্কানিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ভারত।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। এতে বলা হয়েছে, চলতি মাসের ১০, ১৩ এবং ১৬ তারিখে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়।
ভারতীয় বাহিনী একাধিক সীমান্তে ক্ষুদ্র অস্ত্র, স্বয়ংক্রিয় অস্ত্র, ভারি অস্ত্র, ১২২এমএম ভারি মর্টার এবং কামান ব্যবহার করেছে বলে পাকিস্তান অভিযোগ করেছে। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় গোলাগুলিতে অন্তত একজন বেসামরিক ব্যক্তি নিহত এবং নারী-শিশুসহ ১৫ জন আহত হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৮