'সর্বশেষ ক্ষেপণাস্ত্রে সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য প্রযুক্তি ব্যবহার করেছে উ. কোরিয়া'
https://parstoday.ir/bn/news/world-i38424-'সর্বশেষ_ক্ষেপণাস্ত্রে_সাবমেরিন_থেকে_নিক্ষেপযোগ্য_প্রযুক্তি_ব্যবহার_করেছে_উ._কোরিয়া'
উত্তর কোরিয়া গতকাল (রোববার) মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইআরবিএম'র যে সফল পরীক্ষা চালিয়েছে তাতে সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ২২, ২০১৭ ০৬:০৫ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

উত্তর কোরিয়া গতকাল (রোববার) মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইআরবিএম'র যে সফল পরীক্ষা চালিয়েছে তাতে সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ’র বরাত দিয়ে এ খবর দিয়েছে দক্ষিণ কোরিয়ার ইয়োনহ্যাপ সংবাদ সংস্থা। এতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের উপস্থিতিতে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য পুকগুকসং-২ নামের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। দেশটি এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল। 

কেসিএনএ জানিয়েছে, কিম জং যুদ্ধে ব্যবহারের লক্ষ্যে এ ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুমতি দিয়েছেন। গতকাল পরীক্ষা করা ক্ষেপণাস্ত্রটি প্রায় ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে পড়ে। তার সামান্য দূরেই জাপানের 'এক্সক্লুসিভ ইকনোমিক জোন' অবস্থিত।

অন্যদিকে, গত ১৪ মে পরীক্ষা করা মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া।

পার্সটুডে/মূসা রেজা/২২