সীমান্তে শত্রুতামূলক তৎপরতার উপযুক্ত জবাব হবে: পাক সেনাপ্রধান
https://parstoday.ir/bn/news/world-i38546-সীমান্তে_শত্রুতামূলক_তৎপরতার_উপযুক্ত_জবাব_হবে_পাক_সেনাপ্রধান
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, যদিও তার দেশ প্রতিবেশী দেশগুলোর সীমান্তে টেকসই শান্তি চায় তবে সীমান্তের চারটি ফ্রন্টে যেকোনো ধরনের শত্রুতামূলক তৎপরতার উপযুক্ত জবাব দেয়া হবে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মে ২৩, ২০১৭ ২১:৩০ Asia/Dhaka
  • পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া
    পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, যদিও তার দেশ প্রতিবেশী দেশগুলোর সীমান্তে টেকসই শান্তি চায় তবে সীমান্তের চারটি ফ্রন্টে যেকোনো ধরনের শত্রুতামূলক তৎপরতার উপযুক্ত জবাব দেয়া হবে।

রাওয়ালপিন্ডির সেনা সদরদপ্তরে ৭৫তম ‘অ্যানুয়াল ফরমেশন কমান্ডার্স কনফারেন্স’ এ জেনারেল কামার বাজওয়ার দেয়া বক্তৃতার বরাত দিয়ে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এ কথা বলেছে।

জেনারেল বাজওয়া বলেন, দেশের নিরাপত্তা বাহিনীর সদস্য ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সীমাহীন আত্মত্যাগের মধ্যদিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়েছে এবং দেশের মানুষ একটি শান্ত পাকিস্তান দেখতে চায়। মঙ্গলবারের এ কনফারেন্সে সেনাবাহিনীর সমস্ত সাধারণ কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং তাদেরকে ভূ-কৌশলগত পরিবেশ, অপারেশন রাদ-উল-ফাসাদের অ্গ্রগতি এবং প্রচলিত হুমকি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুত সম্পর্কে ধারণা দেয়া হয়।

এ সময় তিনি পূর্ব ও পশ্চিম সীমান্তে সাম্প্রতিক সফরের কথা উল্লেখ করে বলেন, এসব সীমান্তে মোতায়েন সেনা সদস্যরা উঁচু মাত্রার যুদ্ধ-প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তাদের মনোবল তুঙ্গে রয়েছে। সাম্প্রতিক যুদ্ধবিরতি লঙ্ঘনের সময় সেনারা যে জবাব দিয়েছে তার কথা উল্লেখ করেন জেনারেল বাজওয়া।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৪