কাশ্মির সীমান্তে জাতিসংঘ পর্যবেক্ষকদের গাড়ি লক্ষ্য করে গুলি চালাল ভারত
https://parstoday.ir/bn/news/world-i38624-কাশ্মির_সীমান্তে_জাতিসংঘ_পর্যবেক্ষকদের_গাড়ি_লক্ষ্য_করে_গুলি_চালাল_ভারত
ভারত জাতিসংঘ পর্যবেক্ষকদের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআর’এর বিবৃতিতে দাবি করা হয়েছে, নিয়ন্ত্রণ রেখা বা এলওসি নামে পরিচিত কাশ্মির সীমান্ত গতকাল(বুধবার) এ গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৫, ২০১৭ ০৬:০৭ Asia/Dhaka
  • কাশ্মির সীমান্তে জাতিসংঘ পর্যবেক্ষকদের গাড়ি লক্ষ্য করে গুলি চালাল ভারত

ভারত জাতিসংঘ পর্যবেক্ষকদের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআর’এর বিবৃতিতে দাবি করা হয়েছে, নিয়ন্ত্রণ রেখা বা এলওসি নামে পরিচিত কাশ্মির সীমান্ত গতকাল(বুধবার) এ গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।

বিবৃতিতে বলা হয়েছে, এলওসি পরিদর্শনের সময়ে ভারত ও পাকিস্তান জাতিসংঘ সামরিক পর্যবেক্ষক গোষ্ঠী বা ইউএনএমওজিআইপিরে দুই সদস্যবাহী গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। খানজার সেক্টরে  বিনা উস্‌কানিতে মারাত্মক ভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালানো হয় বলে বিবৃতিতে দাবি করা করা হয়েছে।  

গাড়িতে নিয়ম অনুযায়ী ইউএনএমওজিআইপি নিল পতাকা ছিল উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, ফিলিপাইনের মেজর ইমম্যানুয়েল এবং ক্রোয়েশিয়ার মেজর মাইক্রো ছিলেন। অবশ্য গুলি বর্ষণের ঘটনার সময়ে তারা গাড়িতে ছিলেন না বলে রক্ষা পেয়েছেন। ঘটনার পর জাতিসংঘের দুই সেনা কর্মকর্তা তাদের অবস্থানে ফিরে গেছেন।

চলতি মাসের ১৭ তারিখে পাক সেনাবাহিনীর সদর দফতরে জাতিসংঘ পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সে সময়ে তাদের কাছে ভারতের ‘বিনা উসকাসিতে যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/২৫