অগ্রবর্তী সব ঘাঁটিকে অভিযান চালানোর উপযোগী করল পাক বিমানবাহিনী
https://parstoday.ir/bn/news/world-i38628-অগ্রবর্তী_সব_ঘাঁটিকে_অভিযান_চালানোর_উপযোগী_করল_পাক_বিমানবাহিনী
পাকিস্তান বিমানবাহিনী বা পিএএফ অগ্রবর্তী সব ঘাঁটিকে সক্রিয় এবং সামরিক অভিযান চালানোর উপযোগী করে তুলেছে। সম্ভাব্য ভারতীয় হুমকি মোকাবেলায় এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে আজ (বৃহস্পতিবার) ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মে ২৫, ২০১৭ ০৬:৫৯ Asia/Dhaka
  • অগ্রবর্তী সব ঘাঁটিকে অভিযান চালানোর উপযোগী করল পাক বিমানবাহিনী

পাকিস্তান বিমানবাহিনী বা পিএএফ অগ্রবর্তী সব ঘাঁটিকে সক্রিয় এবং সামরিক অভিযান চালানোর উপযোগী করে তুলেছে। সম্ভাব্য ভারতীয় হুমকি মোকাবেলায় এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে আজ (বৃহস্পতিবার) ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।

এছাড়া, সিয়াচেনের ওপর দিয়ে পাকিস্তানের যুদ্ধবিমান উড়তে দেখা গেছে বলে খবর বের হয়েছে। অবশ্য, ভারতীয় সেনাবাহিনী দেশটির আকাশসীমা লঙ্ঘনের কথা অস্বীকার করেছে।

পিএএফ প্রধান এয়ার চিফ মার্শাল সোহাইল আমান তার বাহিনীকে প্রস্তুত অবস্থায় রাখার ঘোষণা দিয়েছেন। ভারতীয় বিমানবাহিনী বা আইএএফ প্রধান এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া তার বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে সম্প্রতি একটি চিঠি লিখেছেন। এ পরিপ্রেক্ষিতে  পাকিস্তানের বিমানবাহিনী এ পদক্ষেপ নিয়েছে বলে দাবি করা হচ্ছে। 

আইএএফের প্রায় ১২ হাজার কর্মকর্তার কাছে লেখা ধানোয়ার চিঠিতে তাদেরকে বর্তমান পরিস্থিতিতে স্বল্প সময়ের নোটিশে অভিযানের জন্য তৈরি থাকার আহ্বান জানানো হয়েছে। গত ৩০ মার্চ এ চিঠি লেখা হয়েছিল। ভারতীয় বিমানবাহিনীর ইতিহাসে এবারই প্রথম এয়ার মার্শালের পক্ষ থেকে আইএএফ কর্মকর্তাদের উদ্দেশে এ রকম চিঠি লেখা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৫