পরবর্তী প্রজন্মের সামরিক উপগ্রহ কক্ষপথে স্থাপন করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i38678-পরবর্তী_প্রজন্মের_সামরিক_উপগ্রহ_কক্ষপথে_স্থাপন_করল_রাশিয়া
রাশিয়া পরবর্তী প্রজন্মের একটি সামরিক উপগ্রহ আজ (বৃহস্পতিবার) সফলভাবে কক্ষপথে স্থাপন করেছে। উপগ্রহটি প্লেলেতস্ক কসমোড্রোম থেকে ছোঁড়া হয়েছিল।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ২৫, ২০১৭ ১৫:৫৬ Asia/Dhaka
  • পরবর্তী প্রজন্মের সামরিক উপগ্রহ কক্ষপথে স্থাপন করল রাশিয়া

রাশিয়া পরবর্তী প্রজন্মের একটি সামরিক উপগ্রহ আজ (বৃহস্পতিবার) সফলভাবে কক্ষপথে স্থাপন করেছে। উপগ্রহটি প্লেলেতস্ক কসমোড্রোম থেকে ছোঁড়া হয়েছিল।

কৃত্রিম উপগ্রহকে কক্ষপথ পর্যন্ত বহন করে নিয়ে যায় সুয়েজ ২.১বি রকেট। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রকেট ছোঁড়া এবং  কৃত্রিম উপগ্রহকে কক্ষপথে স্থাপনের কাজ স্বাভাবিকভাবে করা হয়। স্থানীয় সময় সকাল ৯:৩৪ মিনিটে রকেটটি ছোঁড়া হয়। বিবৃতিতে উপগ্রহ সম্পর্কে আর কোনো বিবরণ দেয়া হয় নি।

এদিকে, রুশ সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, হালকা সুয়েজ রকেট ছোঁড়ার জন্য তৃতীয়  উৎক্ষেপণ কেন্দ্র ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে চালু করা হবে। প্লেলেতস্ক কসমোড্রোমের কাছেই এটি খোলা হবে বলে এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/২৫