যুদ্ধের সতর্কতায় রাশিয়ার ৯৯ ভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
https://parstoday.ir/bn/news/world-i39150-যুদ্ধের_সতর্কতায়_রাশিয়ার_৯৯_ভাগ_ব্যালিস্টিক_ক্ষেপণাস্ত্র
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, তার দেশের শতকরা ৯৯ ভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুদ্ধের জন্য সতর্কাবস্থায় রাখা হয়েছে। গতকাল (বুধবার) এক বৈঠকে তিনি আরো জানিয়েছেন, সম্ভাব্য পরমাণু হামলা মোকাবেলা করার জন্য এসব ক্ষেপণাস্ত্রকে সতর্কাবস্থায় রাখা হয়েছে এবং এর মধ্যে শতকরা ৯৬ ভাগ ক্ষেপণাস্ত্রকে তাৎক্ষণিকভাবে ছোঁড়া যাবে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ০১, ২০১৭ ০৭:৫৮ Asia/Dhaka
  • রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
    রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, তার দেশের শতকরা ৯৯ ভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুদ্ধের জন্য সতর্কাবস্থায় রাখা হয়েছে। গতকাল (বুধবার) এক বৈঠকে তিনি আরো জানিয়েছেন, সম্ভাব্য পরমাণু হামলা মোকাবেলা করার জন্য এসব ক্ষেপণাস্ত্রকে সতর্কাবস্থায় রাখা হয়েছে এবং এর মধ্যে শতকরা ৯৬ ভাগ ক্ষেপণাস্ত্রকে তাৎক্ষণিকভাবে ছোঁড়া যাবে।

শোইগু জানান, রাশিয়া বর্তমানে এমন এক ধরনের নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়াতে সক্ষম হবে। আমেরিকা প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার পরীক্ষা করার একদিন পর রাশিয়া এসব ঘোষণা দিল।  

মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষার পর উত্তর কোরিয়া বলেছে, তারাও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। দেশটির একটি সংবাদপত্র জানিয়েছে, এ বিষয়ে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী সর্বোচ্চ নেতা কিম জং উনের নির্দেশের অপেক্ষায় রয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১