পাকিস্তানের সেনাসদর দফতর সরিয়ে নেয়া হচ্ছে ইসলামাবাদে
https://parstoday.ir/bn/news/world-i39168-পাকিস্তানের_সেনাসদর_দফতর_সরিয়ে_নেয়া_হচ্ছে_ইসলামাবাদে
পাকিস্তানের সেনাসদর দফতর বা জিএইচকিউ দেশটির গ্যারিসন নগরী হিসেবে পরিচিত রাওয়ালপিন্ডি থেকে সরিয়ে রাজধানী ইসলামাবাদে নিয়ে যাওয়ার পরিকল্পনা পুনরায় কার্যকর করার পদক্ষেপ নেয়া হয়েছে। এ সংক্রান্ত নির্মাণ কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে বলে আজ দেশটির সংবাদ মাধ্যম খবর দিয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুন ০১, ২০১৭ ১২:৪৭ Asia/Dhaka
  • পাকিস্তানের সেনাসদর দফতর সরিয়ে নেয়া হচ্ছে ইসলামাবাদে

পাকিস্তানের সেনাসদর দফতর বা জিএইচকিউ দেশটির গ্যারিসন নগরী হিসেবে পরিচিত রাওয়ালপিন্ডি থেকে সরিয়ে রাজধানী ইসলামাবাদে নিয়ে যাওয়ার পরিকল্পনা পুনরায় কার্যকর করার পদক্ষেপ নেয়া হয়েছে। এ সংক্রান্ত নির্মাণ কাজ শুরুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে বলে আজ দেশটির সংবাদ মাধ্যম খবর দিয়েছে।

জিএইচকিউ স্থানান্তরের পরিকল্পনা স্থগিত রেখেছিলেন  পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান জেনারেল আশফাক কিয়ানি। অর্থনৈতিক টানাপড়েনে কারণে ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত এ প্রকল্পের কাজ স্থগিত রাখা হয়।

এ প্রকল্পের কাজ পুনরায় শুরুর তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা সিডিএ। পাকিস্তানের দুর্নীতি দমন সংস্থা পাবলিক একাউন্টস কমিটির বা পিএসির বৈঠকে এ তথ্য প্রকাশ করা হয়।

বেশি দামে ৮৭০ একর জমি অধিগ্রহণ করে কম দামে তা জিএইচকিউকে দেয়া সংক্রান্ত নিরীক্ষা বিষয়ক আপত্তি নিয়ে বক্তব্য দিতে যেয়ে এ তথ্য প্রকাশ করা হয়। এতে সিডিএর ৪০.৩৪ কোটি রুপি ক্ষতি হয়েছে বলে নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেনা সদর দফতর স্থানান্তর করা সংক্রান্ত নির্মাণ কাজ শুরুর পর্যায়ে রয়েছে বলেও এ সময়ে জানানো হয়।

অবশ্য, ভর্তুকি মূল্যে না দিয়ে ক্রয় মূল্যে জমি  সেনাবাহিনীকে জমি দেয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি নির্দেশনা জারি করেছে পিএসি।#

পার্সটুডে/মূসা রেজা/১