উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নতুন নিষেধাজ্ঞা: নিন্দা করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i39240-উত্তর_কোরিয়ার_বিরুদ্ধে_মার্কিন_নতুন_নিষেধাজ্ঞা_নিন্দা_করল_রাশিয়া
উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে মার্কিন নতুন নিষেধাজ্ঞা আরোপের নিন্দা করেছে রাশিয়া। এ নিষেধাজ্ঞার কবলে পড়া নয়টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রাশিয়ার দুটি প্রতিষ্ঠান। এছাড়া, রাশিয়ার তিন নাগরিকের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ০২, ২০১৭ ১৫:০৮ Asia/Dhaka
  • ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ
    ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে মার্কিন নতুন নিষেধাজ্ঞা আরোপের নিন্দা করেছে রাশিয়া। এ নিষেধাজ্ঞার কবলে পড়া নয়টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রাশিয়ার দুটি প্রতিষ্ঠান। এছাড়া, রাশিয়ার তিন নাগরিকের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে আজ (শুক্রবার) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মার্কিন এ পদক্ষেপের কারণে আমেরিকা ও রাশিয়ার সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, অব্যাহতভাবে পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ দুর্ভাগ্যজনক এবং মার্কিন এই উসকানি দুঃখজনক ছাড়া আর কিছু নয়।

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভও নিষেধাজ্ঞা আরোপের নিন্দা করেছেন। তিনি বলেছেন, কোনোকিচছু বড় মনে দেখতে না পারার কারণে আমেরিকা এ ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে। এর আগে গতকাল মার্কিন সরকার বলেছিল, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে যারা সমর্থন ও অর্থ যোগাবে তাদের বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রাখবে। তার একদিন পরই নতুন নিষেধাজ্ঞা আরাপ করল ওয়াশিংটন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২