পাকিস্তানি সেনাদের হামলায় ভারতের ৫ সেনা নিহত
https://parstoday.ir/bn/news/world-i39306-পাকিস্তানি_সেনাদের_হামলায়_ভারতের_৫_সেনা_নিহত
সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর তাতা পানি সেক্টরে পাকিস্তানি সেনাদের হামলায় ভারতের পাঁচ সেনা নিহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুন ০৩, ২০১৭ ১৩:২৮ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর তাতা পানি সেক্টরে পাকিস্তানি সেনাদের হামলায় ভারতের পাঁচ সেনা নিহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, ভারতীয় সেনাদের উসকানির জবাবে তারা গুলি চালায় এবং ওই সংঘর্ষে ভারতীয় কয়েকটি বাংকার ধ্বংস হয়েছে। গত বৃহস্পতিবার ভারতীয় সেনাদের গুলিতে ২ ব্যক্তি নিহত ও ছয়জন আহত হয়েছিল। বলা হচ্ছে- সে সময়ও বিনা উসকানিতে ভারতীয় সেনারা নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালায়। তবে এরা সামরিক নাকি বেসামরিক ব্যক্তি ইংরেজি দৈনিক ডনের খবরে তা পরিষ্কার করা হয় নি।

গত বছরের শেষ দিক থেকে পাক-ভারত সীমান্তে ব্যাপক উত্তেজনা চলছে এবং দু পক্ষের মধ্যে গোলাগুলি ও হত্যার ঘটনা অনেকটা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। এছাড়া, গত বছরের সেপ্টেম্বর মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কূটনৈতিকভাবে পাকিস্তানকে একঘরে করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।#

 পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩