১১৬ আরোহীসহ মিয়ানমারের সামরিক বিমান নিখোঁজ
https://parstoday.ir/bn/news/world-i39618-১১৬_আরোহীসহ_মিয়ানমারের_সামরিক_বিমান_নিখোঁজ
মিয়ানমারের একটি সামরিক বিমান আজ(বুধবার) ১১৬ জন আরোহীসহ নিখোঁজ হয়েছে। দেশটির সামরিক প্রধান এবং বিমান বন্দরের সূত্র থেকে জানানো হয়েছে, দক্ষিণাঞ্চলীয় নগরী মেইক এবং ইয়াঙ্গুনের মধ্যবর্তী এলাকায় বিমানটি নিখোঁজ হয়ে যায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৭, ২০১৭ ১৫:২৬ Asia/Dhaka
  • ১১৬ আরোহীসহ মিয়ানমারের সামরিক বিমান নিখোঁজ

মিয়ানমারের একটি সামরিক বিমান আজ(বুধবার) ১১৬ জন আরোহীসহ নিখোঁজ হয়েছে। দেশটির সামরিক প্রধান এবং বিমান বন্দরের সূত্র থেকে জানানো হয়েছে, দক্ষিণাঞ্চলীয় নগরী মেইক এবং ইয়াঙ্গুনের মধ্যবর্তী এলাকায় বিমানটি নিখোঁজ হয়ে যায়।

দেশটির সেনাপ্রধানের দফতর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি দাউই শহরে ২০ মাইল পশ্চিমে থাকার সময় স্থানীয় সময় ১-৩৫ মিনিটের সময় হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানটি এ সময়ে আন্দামান সাগরের ওপর দিয়ে যাচ্ছিলো। জাহাজ এবং বিমান ওই এলাকায় তল্লাসি চালিয়ে যাচ্ছে বলে বিবৃতিতে বলা হয়েছে।

বিমান বন্দরে সূত্র থেকে বলা হয়ে আকাশে ওড়ার সময়ে বিমানে ১০৫ জন যাত্রী এবং ১১ জন ক্রু ছিলেন। যাত্রীদের অধিকাংশই উপকূলীয় অঞ্চলে মোতায়েন সামরিক বাহিনীর সদস্যদের পরিবার।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, কারিগরি ত্রুটিই হয়ত দায়ী। কারণ ঘটনার সময়ে আবহাওয়া ভাল ছিল।

পার্সটুডে/মূসা রেজা/৭