মিয়ানমারের নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ এবং লাশ উদ্ধার
https://parstoday.ir/bn/news/world-i39658-মিয়ানমারের_নিখোঁজ_বিমানের_ধ্বংসাবশেষ_এবং_লাশ_উদ্ধার
মিয়ানমারের ১২২ আরোহীসহ নিখোঁজ সামরিক বিমানের ধ্বংসাবশেষ এবং ১০টি লাশ উদ্ধার করা হয়েছে। বিক্ষিপ্ত ধ্বংসাবশেষ আন্দামান সাগরে পাওয়া গেছে বলে দেশটির সামরিক বাহিনী ফেসবুকে দেয়া বিবৃতিতে জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৮, ২০১৭ ০৯:৪৫ Asia/Dhaka
  • মিয়ানমারের নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ এবং লাশ উদ্ধার

মিয়ানমারের ১২২ আরোহীসহ নিখোঁজ সামরিক বিমানের ধ্বংসাবশেষ এবং ১০টি লাশ উদ্ধার করা হয়েছে। বিক্ষিপ্ত ধ্বংসাবশেষ আন্দামান সাগরে পাওয়া গেছে বলে দেশটির সামরিক বাহিনী ফেসবুকে দেয়া বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধারকৃত লাশের মধ্যে একটি শিশুর মৃতদেহ রয়েছে। এ ছাড়া, কিছু লাগেজ, একটি চাকা, লাইফ জ্যাকেট পাওয়া গেছে। অবশ্য, বিমানের প্রধান অংশ এখনো পাওয়া যায় নি।

১৪ জন ক্রু নিয়ে বিমানটি আকাশে উড়েছিল। আরোহীদের অধিকাংশই সামরিক বাহিনীর সদস্য এবং তাদের পরিবার ছিল। গতকাল মিয়ানমারের সামরিক প্রধান এবং বিমান বন্দরের সূত্র থেকে জানানো হয়েছিল যে, দক্ষিণাঞ্চলীয় নগরী মেইক এবং ইয়াঙ্গুনের মধ্যবর্তী এলাকায় বিমানটি নিখোঁজ হয়ে যায়।

বিমান নিখোঁজ হওয়ার জন্য কারিগরি ক্রুটিকে দায়ী করেছিলেন মিয়ানমারের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।#

পার্সটুডে/মূসা রেজা/৮